Snapshot_0Miscellaneous 

পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসে কর্মীদের বিক্ষোভ কর্মসূচি

কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসে কর্মীদের বিক্ষোভ কর্মসূচি ছিল লালবাজার ক্রসিং ও সেন্ট্রাল মেট্রো দুই নম্বর গেটের সামনে। পেট্রোলের অতিরিক্ত দাম বাড়ার কারণে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। বিজেপি রাজ্য দপ্তর ঘেরাও কর্মসূচির পরিকল্পনাও ছিল।

https://youtu.be/4SslHs3_9r4

রাজ্য দপ্তরে যেতে গেলে পুলিশ তাঁদের বাধা দেয়। পুলিশের সাথে বেশ কিছুক্ষণ ধস্তাধস্তিও হয়। এছাড়া তাঁরা সেন্ট্রাল মেট্রো স্টেশন ও বউবাজার ক্রসিংয়ের দু নম্বর গেটের সামনে নরেন্দ্র মোদির কুশপুতুল পোড়ানো হয়। এই ঘটনায় প্রায় 50 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদেরকে লালবাজারে নিয়ে যাওয়া হয়।

Related posts

Leave a Comment