West Bengal ElectionMiscellaneous 

একঝলকে একুশে বাংলায় বিধানসভা নির্বাচন- চিত্র

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : একনজরে পশ্চিমবঙ্গের ভোট-পরিচিতি তুলে ধরা হল। বাংলায় বিধানসভা নির্বাচনে মোট এলাকা ৮৮,৭৫২ বর্গকিলোমিটার জুড়ে। বিধানসভা আসন সংখ্যা ২৯৪টি। পাশাপাশি অসংরক্ষিত আসন সংখ্যা ২১০টি। অন্যদিকে তফশিলি জাতির সংরক্ষিত আসন সংখ্যা ৬৮টি। আবার তফশিলি জনজাতির সংরক্ষিত আসন সংখ্যা ১৬টি।

নির্বাচন কমিশন সূত্রের খবর, ভোটকেন্দ্র সংখ্যা ৭৮,৯০৩টি। অক্সিলিয়ারি বুথ সংখ্যা ২২,০১৩টি। এবার একুশে বিধানসভা নির্বাচনে মোট বুথ সংখ্যা ১,০১,৯১৬টি। অন্যদিকে বুথ এলাকা সংখ্যা ৫৩,০২৫টি। মোট ভোটার সংখ্যা ৭ কোটি ৩২ লক্ষ ৯৪ হাজার ৯৮০ জন। পাশাপাশি পুরুষ ভোটার ৩ কোটি ৭৩ লক্ষ ৬৬ হাজার ৩০৬ জন। মহিলা ভোটার সংখ্যা ৩ কোটি ৫৯ লক্ষ ২৭ হাজার ০৮৪ জন। এবার তৃতীয় লিঙ্গের ভোটার ১৫৯০ জন। সার্ভিস ইলেক্টর ১,১২,৬৪২ জন। ৮০ বছরের ঊর্ধ্বে ভোটার সংখ্যা ১১,৫৭,০৩০ জন। শারীরিকভাবে অক্ষম ভোটার সংখ্যা ৫,০০,৭১৫ জন।

Related posts

Leave a Comment