Kolkata MunicipalityState Government Trending News 

১ অক্টোবর থেকে চালু ওয়েভার স্কিম

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ কলকাতাবাসীর জন্য পুরসভা নিয়ে আসছে এক নতুন স্কিম। আগামী ১ অক্টোবর থেকে সম্পতিকর মেটাতে ওয়েভার স্কিম চালু করছে কলকাতা পুরসভা। পুরসভা সূত্রের খবর, এই স্কিমে সুদ ও পেনাল্টির ক্ষেত্রে পাওয়া যাবে ১০০ শতাংশ ছাড়।
রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার পুর প্রশাসক ফিরহাদ হাকিম এ বিষয়ে জানিয়েছেন, রাজ্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। দ্রুত এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হবে। ১ অক্টোবর থেকে এই স্কিমের সুবিধা পাবেন নাগরিকরা।
উল্লেখ্য, এই স্কিমে গত আর্থিক বছর অর্থাৎ মার্চ পর্যন্ত বকেয়া সম্পত্তি-করের ক্ষেত্রে আগামী ৮ মাসের জন্য বাড়তি ছাড় মিলবে। তবে প্রথম থেকে পঞ্চম মাসের মধ্যে যদি কেউ কর জমা করেন তা হলে সুদ বা পেলান্টির সময় সে ১০০ শতাংশ ছাড় পাবেন। আবার ষষ্ঠ থেকে অষ্টম মাসের মধ্যে কর জমা করলে পেনাল্টিতে ৯৯ শতাংশ এবং সুদের উপর মিলতে পারে ৬০ শতাংশ ছাড়।
পুরমন্ত্রী এ বিষয়ে আরও জানান, সম্পত্তিকর অনেকেই দিতে চান, তবে কর মূল্যায়ন না হওয়ার কারণে দিতে পারছেন না।এমন সমস্যার সমাধানে ৮৩৩৫৯৮৮৮৮৮ এই হোয়াটসআপ নম্বর চালু হল।

Related posts

Leave a Comment