ভবিষ্যৎ ভাবনায় পথ চলা
ভবিষ্যৎ নিয়ে আমাদের উদ্বেগের সীমা নেই। ভবিষ্যৎ ভাবনায় চিন্তারও শেষ নেই। ভালো চাকরি, মোটা মাইনে যেমন চাই তেমনি স্বস্তি ও আরামদায়ক জীবনও আমরা উপভোগ করতে চাই। এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে- টাকা-পয়সা,গাড়ি-বাড়ি,সোনা-দানা সব কিছুই ক্ষণস্থায়ী। নিজের জ্ঞান,দক্ষতা ও ব্যক্তিত্ব উন্নত করলে তা সারাজীবন আপনার সাথে থেকে যাবে। নিজের বিনিয়োগের প্রথম ধাপ হল- শিক্ষা,দক্ষতা ও উন্নয়ন। সময়ের অপচয় না করে নতুন কিছু শেখা উচিত। নির্দিষ্ট ক্ষেত্রে দক্ষ হয়ে উঠলেও বই পড়া,অনলাইন কোর্স করা,নতুন ভাষা প্রভৃতি জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ করে। এগুলি ভবিষ্যত জীবনে আরও ভালো সুযোগের সম্ভাবনা তৈরি করে দিতে পারে। শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঠিক রাখা প্রয়োজন। ভালো স্বাস্থ্য ছাড়া জীবন উপভোগ করা সম্ভব নয়। স্বাস্থ্যকর খাবার খাওয়া,নিয়মিত ব্যায়াম করা,পর্যাপ্ত ঘুম প্রভৃতি মানসিক প্রশান্তির জন্য একান্ত জরুরি। জীবনে গুরুত্বপূর্ণ হল- ব্যক্তিত্ব-আত্মবিশ্বাস ও উন্নয়ন। আমরা বাহ্যিক সৌন্দর্যের যত্ন নিয়ে থাকি তবে ভেতরের গুণগুলোর যত্ন নিতে পারি না। এগুলো নেওয়া দরকার। জীবনের জন্য মনে রাখবেন, ভালোভাবে কথা যেমন বলবেন তেমনি অপরকে সম্মান করবেন। আত্মবিশ্বাসী হয়ে নিজেকে প্রকাশ করতে চেষ্টা করবেন। অন্যদের থেকে আলাদা হতে চাইলে জ্ঞান,শিক্ষা-সময়কে বিশেষ গুরুত্ব দিতে হবে। আর অর্থ সঠিকভাবে ব্যয় করতে শিখতে হবে।

