‘এলিট’ ক্লাবে পৌঁছে গেলেন বিরাট কোহলি
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ‘এলিট’ ক্লাবে ঢুকে পড়লেন বিরাট কোহলি। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স-র বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক এই কৃতিত্ব অর্জন করলেন ৷ সুপার ওভারের শেষ বলে চার মেরে দলকে এবারের আইপিএল মরশুমের প্রথম ম্যাচে জয়টি এনে দিলেন। কোহলি এই ম্যাচে রান না পেলেও এই ম্যাচের পর একটি বিশেষ ক্লাবে প্রবেশ করলেন বিরাট। জানা গিয়েছে, কোহলি টস করতে নামতেই এম এস ধোনি ও গৌতম গম্ভীরের এলিট ক্লাবে পৌছে গেলেন। ২০১৩ সালে আরসিবি-র পূর্ণ সময়ের জন্য ক্যাপ্টেন নির্বাচিত হয়েছিলেন তিনি। এবার ১৫০ টি ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করা তৃতীয় অধিনায়ক হলেন কোহলি।
উল্লেখ্য, অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি টি- টোয়েন্টি ম্যাচ খেলার তালিকায় শীর্ষে রয়েছেন ধোনি। ২৭৩ টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি তাঁর অধিনায়কত্বে। এই মরশুমে তিনিই অধিনায়ক। তাঁর মোট ২৮৪ টি ম্যাচ খেলা হয়ে যাবে অধিনায়ক হিসেবে। আবার অধিনায়ক হিসেবে গৌতম গম্ভীর সবচেয়ে বেশি টি- টোয়েন্টি ম্যাচ খেলার তালিকায় তিন নম্বরে। অন্যদিকে ভারতীয় ক্রিকেটার হিসেবে তালিকার ২ নম্বরে। পাশাপাশি ড্যারেন স্যামি এই তালিকার ২ নম্বরে। তবে ভারতীয় দলে টি- টোয়েন্টি অধিনায়ক হিসেবে তাঁর নেতৃত্ব দেওয়ার সুযোগ হয়নি।
অন্যদিকে রাজ্য দল, দিল্লি, দিল্লি ডেয়ারডেভিলস ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে অধিনায়কত্ব করার কৃতিত্ব রয়েছে গৌতম গম্ভীরের। বিরাট কোহলিএখনও পর্যন্ত তাঁর ১২ বছরের ক্রিকেট কেরিয়ারে কেবলমাত্র ২টি দলের অধিনায়কত্ব করেছেন। আরসিবি-তে প্রথম অধিনায়ক হয়েছেন। মোট ১১৩ টি ম্যাচ খেলেছেন সেখানে তিনি। আর ভারতীয় দলের অধিনায়ক হিসেবে এখনও ৩৭টি টি- টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন বিরাট।

