Shyamal-ChakrabortyMiscellaneous Trending News 

বর্ষীয়ান সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী প্রয়াত

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: প্রয়াত হলেন বর্ষীয়ান সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী। জানা গিয়েছে, করোনায় আক্রান্ত ছিলেন তিনি। সূত্রের খবর, গত ৩০ জুলাই থেকে পিয়ারলেস হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এরপর গত ১ আগস্ট থেকে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। হাসপাতাল সূত্রে খবর, আজ সকালে কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ায় তাঁর মৃত্যু হয়। শ্রমিক সংগঠন সিটু-র রাজ্য সভাপতি ছিলেন এই বর্ষীয়ান নেতা।

পাশাপাশি সামলেছেন রাজ্যের পরিবহণ দফতরের দায়িত্বও। এছাড়া রাজ্যসভার সাংসদও ছিলেন শ্যামলবাবু। উল্লেখ্য, বাবার করোনা আক্রান্ত হওয়ার খবর প্রথম ফেসবুকে পোস্ট করে জানান তাঁর কন্যা ঊষসী চক্রবর্তীই। বর্ষীয়ান এই নেতার শারীরিক অবস্থা নিয়ে নিয়মিত আপডেট দিচ্ছিলেন ঊষসী। নিজের ফেসবুক পেজে ঊষসী লিখেছিলেন, ‘হাসপাতালে করোনার বিরুদ্ধে লড়াই জারি রয়েছে বাবার।’ তাঁর মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজনৈতিক ব্যক্তিত্বরা।

Related posts

Leave a Comment