up metroGovernment Jobs State Government 

উত্তরপ্রদেশ মেট্রো রেলে ২৯২ ম্যানেজার, মেন্টেনার

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, স্টেশন কন্ট্রোলার, মেন্টেনার পদে ২৯২ জনকে নিচ্ছে উত্তরপ্রদেশ মেট্রো রেল কর্পোরেশনে লিমিটেড। অন্যান্য রাজ্যের প্রার্থীরা সাধারণ প্রার্থী হিসেবে অসংরক্ষিত পদে আবেদন করতে পারেন। সেক্ষেত্রে তাঁরা কোনও সংরক্ষণের সুবিধা পাবেন না। এখানে অসংরক্ষিত পদের বিবরণ দেওয়া হল। শুরুতে ২ বছরের প্রবেশন ও ট্রেনিং।

এক্সিকিউটিভ ক্যাটেগরিতে নিয়োগ হবে– (পোস্ট কোড: E01) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ অপারেশন্স: শূন্যপদ ৪টি। অন্তত ৬০ শতাংশ নম্বর সহ ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন শাখার বি ই/ বি টেক ডিগ্রিধারী। বয়স২১ – ২৮ বছরের মধ্যে। মাইনে ৫০,০০০ – ১,৬০,০০০ টাকা।

নন-এক্সিকিউটিভ ক্যাটেগরিতে নিয়োগ হবে–(পোস্ট কোড: NE01) স্টেশন কন্ট্রোলার কাম ট্রেন অপারেটর: শূন্যপদ ৭৬টি। অন্তত ৬০ শতাংশ নম্বর সহ ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন শাখার বি ই/ বি টেক ডিগ্রিধারী। বয়স ২১ – ২৮ বছরের মধ্যে। মাইনে ৩৩,০০০ – ৬৭,৩০০ টাকা।

(পোস্ট কোড: NE02) মেন্টেনার (ইলেক্ট্রিক্যাল): শূন্যপদ ২২টি। (পোস্ট কোড: NE03) মেন্টেনার (এস অ্যান্ড টি): শূন্যপদ ১১টি। (পোস্ট কোড: NE04) মেন্টেনার (সিভিল): শূন্যপদ ১১টি। অন্তত ৬০ শতাংশ নম্বর সহ ইলেক্ট্রিশিয়ান ট্রেডের এনসিভিটি/ এসসিভিটি স্বীকৃত আইটিআই সার্টিফিকেটধারী। বয়স হতে হবে ২১ থেকে ২৮ বছরের মধ্যে। মূল মাইনে ১৯,৫০০ – ৩৯,৯০০ টাকা।

প্রার্থীবাছাই হবে অনলাইন পদ অনুযায়ী লিখিত পরীক্ষা, নথিপত্র যাচাই, সাইকো অ্যাপ্টিটিটড টেস্ট ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। নিচে বলা ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ১০ এপ্রিল থেকে। লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৭ এপ্রিল।

আবেদন করবেন অনলাইনে www.upmetrorail.com ওয়েবসাইটের মাধ্যমে, ২ এপ্রিলের মধ্যে। আবেদনের ফি বাবদ দিতে হবে ৫৯০ টাকা। অনলাইনে ফি জমা দেবেন ডেবিট/ ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। এছাড়া অফলাইনে ডাউনলোড করা চালানের মাধ্যমেও ফি নগদে জমা করতে পারেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে কোনও শাখায়। এবার রেজিস্ট্রেশন স্লিপের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: UPMRC/HR/ Rectt/0&M/1/ 2021. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করুন: ।। রেজিস্ট্রেশন ।। লগ-ইন ।।

Related posts

Leave a Comment