১৩৬ ট্রেনি, মাইনিং মেট, অ্যাটেন্ড্যান্ট, ড্রাইভার নিচ্ছে ইউরেনিয়াম কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: গ্র্যাজুয়েট অপারেশনাল ট্রেনি, মাইনিং মেট, বয়লার-কাম-কম্প্রেশর অ্যাটেন্ড্যান্ট, উইন্ডিং ইঞ্জিন ড্রাইভার, ব্লাস্টার এবং অ্যাপ্রেন্টিস পদে ১৩৬ জনকে নিচ্ছে ইউরেনিয়াম কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড। দরখাস্ত রেজিস্ট্রশন করতে হবে অনলাইনে।
গ্র্যাজুয়েট অপারেশনাল ট্রেনি (কেমিক্যাল): শূন্যপদ ৪টি (অসং ২, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)। অন্তত ৬০ (তফশিলি হলে অন্তত ৫৫) শতাংশ নম্বর নিয়ে ফিজিক্স বা কেমিস্ট্রির ৩ বছরের বি এসসি পাশ। হতে হবে। কম্পিউটারের জ্ঞান থাকলে অগ্রাধিকার। বয়স ৩০ বছরের মধ্যে। ২ বছরের ট্রেনিং। প্রথম বছর স্টাইপেন্ড মাসে ৩৩,৯৯৪ টাকা। দ্বিতীয় বছর মাসে ৩০,৮৯০ টাকা ও ডিএ।
মাইনিং মেট-সি: শূন্যপদ ৫২টি (অসং ২৬, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ১৪, ওবিসি (এনসিএল) ৬)। উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ সঙ্গে আনরেস্ট্রিক্টেড মাইনিং মেট সার্টিফিকেট অব কম্পিটেন্সি। সঙ্গে আন্ডারগ্রাউন্ড মেকানাইজড মেটাল মাইনসে অন্তত ৫ বছরের মাইনিং মেটের অভিজ্ঞতা। প্রার্থীকে হিন্দি বা স্থানীয় ভাষা পড়তে/ লিখতে এবং বলতে জানতে হবে। বয়স ৩৫ বছরের মধ্যে। মাইনে ২৯,১৯০ – ৪৫,৪৮০ টাকা। শুরুতে সব মিলিয়ে ৩৩,০৭৮ টাকা।
বয়লার-কাম-কম্প্রেশর অ্যাটেন্ড্যান্ট: শূন্যপদ ৩টি (অসং ১, তঃউঃজাঃ ১, ওবিসি (এনসিএল) ১)। মাধ্যমিক/ সমতুল সঙ্গে প্রথম শ্রেণির বয়লার অ্যাটেন্ড্যান্ট সার্টিফিকেট। সঙ্গে বিভিন্ন ধরনের বয়লারে ইন-চার্জ হিসেবে ১ বছরের অভিজ্ঞতা। বয়স ৩০ বছরের মধ্যে। মাইনে ২৮,৩৯০ – ৪৪,২৩০ টাকা। শুরুতে সব মিলিয়ে ৩২,১৮০ টাকা।
ইউন্ডিং ইঞ্জিন ড্রাইভার: শূন্যপদ ১৪টি (অসং ৭, তঃজাঃ ২, তঃউঃজাঃ ৩, ওবিসি (এনসিএল) ২)। মাধ্যমিক/ সমতুল পাশ। সঙ্গে প্রথম শ্রেণির উইন্ডিং ইঞ্জিন ড্রাইভারস সার্টিফিকেট। মেটাল/ কোল মাইনে উইন্ডিং ইঞ্জিন ড্রাইভার হিসেবে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স ৩২ বছরের মধ্যে। মাইনে ২৮,৭৯০ – ৪৪,৮৫০ টাকা। শুরুতে সব মিলিয়ে ৩২,৬৩৩ টাকা।
ব্লাস্টার-বি: শূন্যপদ ৪টি (অসং ২, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)। মাধ্যমিক/ সমতুল পাশ। সঙ্গে আনরেস্ট্রিক্টেড ব্লাস্টারস সার্টিফিকেট অব কম্পিটেন্সি। সঙ্গে আন্ডারগ্রাউন্ড মেটাল মাইনসে ব্লাস্টার হিসেবে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা। এক্সপ্লোসিভ ইলেক্ট্রিক্যাল ব্লাস্টিং সম্পর্কে ভাল জানতে হবে। বয়স ৩২ বছরের মধ্যে। মাইনে ২৮,৭৯০ – ৪৪,৮৫০ টাকা। শুরুতে সব মিলিয়ে ৩২,৬৩৩ টাকা।
অ্যাপ্রেন্টিস (মাইনিং মেট): শূন্যপদ ৫৩টি (অসং ২৬, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ১৫, ওবিসি (এনসিএল) ৬)। অন্তত ৬০ (তফশিলি হলে ৫৫) শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ। বয়স ২৫ বছরের মধ্যে। স্টাইপেন্ড ট্রেনিংয়ের প্রথম বছর ন্যূনতম মাইনের ৭০ শতাংশ, দ্বিতীয় বছর ন্যূনতম মাইনের ৮০ শতাংশ এবং তৃতীয় বছর ন্যূনতম মাইনের ৯০ শতাংশ।
অ্যাপ্রেন্টিস (ল্যাবরেটির অ্যাসিস্ট্যান্ট): শূন্যপদ ৬টি (অসং ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি (এনসিএল) ১)। অন্তত ৬০ (তফশিলি হলে ৫৫) শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক/ সমতুল পাশ। বয়স ২৫ বছরের মধ্যে। স্টাইপেন্ড ট্রেনিংয়ের প্রথম বছর ন্যূনতম মাইনের ৭০ শতাংশ, দ্বিতীয় বছর ন্যূনতম মাইনের ৮০ শতাংশ এবং তৃতীয় বছর ন্যূনতম মাইনের ৯০ শতাংশ।
বয়সের হিসাব করতে হবে ৩০-৪-২০২০ তারিখের সাপেক্ষে। তফশিলি ৫, ওবিসিরা ৩ বছর বয়সের ছাড় পাবেন।
প্রার্থিবাছাই হবে কম্পিউটার বেসড অনলাইন টেস্ট (সিবিটি)-র মাধ্যমে। সিবিটি হবে ১৬টি শহরে। আবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে।
দরখাস্তের ফি বাবদ দিতে হবে ৫০০ টাকা। তফশিলি/ শারীরিক প্রতিবন্ধী/ মহিলা প্রার্থীদের এই ফি দিতে হবে না। দরখাস্ত করবেন অনলাইনে ১০ অগস্ট, সকাল ১০টার মধ্যে।
বিজ্ঞপ্তি ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
সংশোধনী ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

