সিএমএস পরীক্ষার মাধ্যমে ৮৩৮ ডাক্তার বাছাই করবে ইউপিএসসি
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল মেডিক্যাল অফিসার, জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার সহ অন্যান্য পদে ৮৩৮ জনকে নিচ্ছে কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল হেলথ সার্ভিস, রেলওয়েজ এবং দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলে। প্রার্থীবাছাই হবে কম্বাইন্ড মেডিক্যাল সার্ভিসেস এক্সামিনেশন-২০২১ -এর মাধ্যমে। বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন।
এমবিবিএস ফাইনাল পরীক্ষার লিখিত এবং প্র্যাক্টিক্যালে পাশ করা প্রার্থীরা এই পরীক্ষায় বসার আবেদন করতে পারবেন। যাঁরা এমবিবিএস ফাইনাল পরীক্ষা দিয়েছেন বা দিতে চলেছেন তাঁরাও আবেদনের যোগ্য। ১-৮-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে। কাজেই জন্ম হতে হবে ২-৮-১৯৮৯ তারিখ বা তার পরে। নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আছে।
কম্বাইন্ড মেডিক্যাল সার্ভিসেস এক্সামিনেশন-২০২১ হবে কলকাতা, আগরতলা, কটক, পাটনা, পোর্ট ব্লেয়ার, জোরহাট, রাঁচি সহ সারা দেশের মোট ৪১টি পরীক্ষা কেন্দ্রে।
জুনিয়র স্কেল (ক্যাটেগরি-ওয়ান) পদে নিয়োগ হবে সেন্ট্রাল হেলথ সার্ভিসে। অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল মেডিক্যাল অফিসার (ক্যাটেগরি-টু) পদে নিয়োগ হবে রেলে। জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার (ক্যাটেগরি-টু) পদে নিয়োগ হবে নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলে। জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার গ্রেড-টু (ক্যাটেগরি-টু) পদে নিয়োগ হবে ইস্ট দিল্লি, নর্থ দিল্লি এবং সাউথ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনে।
“সিএমএসই ২০২১” হবে ২১ নভেম্বর। পরীক্ষায় থাকবে কম্পিউটার বেসড টেস্ট এবং ইন্টারভিউ/ পার্সোনালিটি টেস্ট। কম্পিউটার বেসড টেস্টে থাকবে প্রতিটি ২৫০ নম্বরের ২টি পেপার। সময় ২ ঘণ্টা। লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের ১০০ নম্বরের ইন্টারভিউ/ পার্সোনালিটি টেস্টে ডাকা হবে। ফলাফল জানতে পারবেন নভেম্বর বা ডিসেম্বরে। পরীক্ষার ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে নীচে বলা ওয়েবসাইট থেকে।
ফি বাবদ দিতে হবে ২০০ টাকা। মহিলা/ তফশিলি/ শারীরিক প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না। ফি দিতে পারবেন নগদে ২৬ অগস্ট পর্যন্ত এবং অনলাইনে ২৭ অগস্ট পর্যন্ত।
আবেদন করবেন অনলাইনে https://upsconline.nic.in ওয়েবসাইটের মাধ্যমে, ২৭ জুলাই, সন্ধে ৬টার মধ্যে। অনলাইন দরখাস্ত প্রত্যাহার করতে পারবেন ৩ অগস্ট থেকে ৯ অগস্ট, সন্ধ্যে ৬টার মধ্যে। এই পরীক্ষার বিজ্ঞপ্তি নং 09/2021-CMS. আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: || পার্ট-ওয়ান || পার্ট-টু ||

