UPSCCentral Government Trending News 

ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে ২৪৭ জনকে বাছাই করবে ইউপিএসসি

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস (প্রিলিমিনারি) পরীক্ষার মাধ্যমে ২৪৭ জনকে বাছাই করবে ইউপিএসসি। পরীক্ষা হবে ফেব্রুয়ারির ২০ তারিখে। বাছাইদের নেওয়া হবে সিভিল, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল এবং ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ক্যাটেগরির অধীনে বিভিন্ন সার্ভিসে/ পদে। সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের বি ই/ বি টেক ডিগ্রিধারীরা পরীক্ষার জন্য আবেদনপত্র পূরণ করতে পারেন। ১-১-২০২২ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে।

প্রার্থিবাছাই হবে প্রিলিমিনারি পরীক্ষা, মেইন পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে।

পরীক্ষার ফি বাবদ ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ নেট ব্যাঙ্কিং কিংবা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চালানের মাধ্যমে ব্যাঙ্কের যে কোনও শাখায় ২০০ টাকা। তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না।

আবেদন করবেন অনলাইনে https://www.upsc.gov.in/ ওয়েবসাইটের মাধ্যমে, ১২ অক্টোবর, সন্ধে ৬টার মধ্যে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওপরে বলা ওয়েবসাইটে/ পিডিএফে। বিজ্ঞপ্তি নং 1/2022-ENGG.

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

আবেদন করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment