UPSCCentral Government Trending News UPSC 

এনডিএ অ্যান্ড এনএ এক্সাম (ওয়ান) ২০২২ -এর মাধ্যমে ৪০০ জনকে বাছাই করবে ইউপিএসসি

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি অ্যান্ড ন্যাভাল অ্যাকাডেমি এক্সামিনেশন (ওয়ান), ২০২২ (NDA & NA Exam. (I), 2022) পরীক্ষার মাধ্যমে, ট্রেনিংয়ের জন্য ৪০০ জনকে বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। নীচের মতো যোগ্যতার অবিবাহিত তরুণ-তরুণীরা পরীক্ষার বসার আবেদন করতে পারেন।

ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি-র আর্মির ক্ষেত্রে শূন্যপদ ২০৮টি (এরমধ্যে মহিলা ১০), নেভির ক্ষেত্রে শূন্যপদ ৪২টি (এরমধ্যে মহিলা ৩) এবং এয়ার ফোর্স অ্যাকাডেমির – ফ্লাইং ব্রাঞ্চে শূন্যপদ ৯২টি (এরমধ্যে মহিলা ২), গ্রাউন্ড ডিউটি (টেকনিক্যাল)-এ শূন্যপদ ১৮টি (এরমধ্যে মহিলা ২), গ্রাউন্ড ডিউটি (নন-টেকনিক্যাল)-এ শূন্যপদ ১০টি (এরমধ্যে মহিলা ২)। আর ন্যাভাল অ্যাকাডেমি (১০+২ ক্যাডেট এন্ট্রি স্কিম)-এ শূন্যপদ ৩০টি (পুরুষ)।

শিক্ষাগত যোগ্যতা — আর্মি উইং -এর ক্ষেত্রে স্বীকৃত বোর্ড/ বিশ্ববিদ্যালয় থেকে ১০+২ প্যাটার্ণে উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ এবং এয়ার ফোর্স এবং ন্যাভাল উইংয়ের ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ স্টেট এডুকেশন বোর্ড থেকে ফিজিক্স, কেমিস্ট্র ও ম্যাথমেটিক্স সহ ১০+২ প্যাটার্ণে উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ হতে হবে।

বয়স এবং উচ্চতার হিসেবে ওজন, দৃষ্টিশক্তি, মেডিক্যাল স্ট্যান্ডার্ড, মেডিক্যাল এক্সামিনেশন, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।

প্রার্থিবাছাই হবে লিখিত পরীক্ষা এবং এসএসবি টেস্ট/ ইন্টারভিউয়ের মাধ্যমে। ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির আর্মি, নেভি এবং এয়ার ফোর্স উইংয়ের জন্য ১৪৯তম কোর্সে এবং ইন্ডিয়ান ন্যাভাল অ্যাকাডেমির ১১১তম কোর্সে ভর্তির জন্য কলকাতা, আগরতলা, জোরহাট, দিশপুর, পাটনা, কালিকট, পোর্ট ব্লেয়ার-সহ সারা দেশে মোট ৭৫টি কেন্দ্রে পরীক্ষা হবে ২০২২-এর ১০ এপ্রিল। প্রয়োজনে তারিখ বদলাতে পারে। লিখিত পরীক্ষায় সফল প্রার্থীরা তাঁদের এসএসবি সেন্টার এবং ইন্টারভিউয়ের তারিখ সম্পর্কে জানতে পারবেন www.joinindianarmy.nic.in, www.joinindiannavy.gov.in, www.careerindianairforce.cdac.in ওয়েবসাইট থেকে।

আবেদন করবেন অনলাইনে www.upsconline.nic.in ওয়েবসাইটের মাধ্যমে, ১১ জানুয়ারি, ২০২২, সন্ধে ৬টার মধ্যে। পদ্ধতি পাবেন ওয়েবসাইটে। দরখাস্ত পূরণের সময় আধার কার্ড/ ভোটার কার্ড ইত্যাদি কিংবা কেন্দ্র/ রাজ্য সরকার প্রদত্ত অন্যকোনও সচিত্র পরিচয়পত্রের সম্পূর্ণ তথ্যের প্রয়োজন হবে।

দরখাস্ত প্রত্যাহার করতে পারবেন ১৮ থেকে ২৪ জানুযারি সন্ধে ৬টা পর্যন্ত। পদ্ধতি পিডিএফে। ওটিপি পাবেন ২৪ জানুয়ারি, বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে। বিজ্ঞপ্তি নং 3/2022-NDA-I. তারিখ ২২-১২-২০২১।

অ্যাপ্লিকেশন, ক্যান্ডিডেচার সম্পর্কে জানতে “সি” গেটের কাছে ফেসিলিটেশন কাউন্টারে খোঁজ নিতে পারেন অথবা কাজের দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে ফোন করতে পারেন এই নম্বরে:- 011-23385271/011-23381125/011-23098543.

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন:: এখানে

Related posts

Leave a Comment