Upper Primary-3Miscellaneous 

উচ্চ প্রাথমিকে আবারও মামলার জট

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : অস্বচ্ছতার প্রশ্ন তুলে আবারও মামলা উচ্চ প্রাথমিকে। সূত্রের খবর, উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের পথে অন্তরায় আবারও। ওই সব নিয়োগের ক্ষেত্রে স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর নির্দেশের বিরুদ্ধে এবার ডিভিশন বেঞ্চে মামলা চাকরি প্রার্থীদের একাংশের মধ্যে। সূত্রের আরও খবর, মামলাকারীদের অন্যতম কৌসুলি রুচিরা চট্টোপাধ্যায় এ বিষয়ে জানিয়েছেন, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে অতিরিক্ত হলফনামা জমা দিয়েছিলেন তাঁরা। তাতে নিয়োগ প্রক্রিয়ায় বেশ কিছু অস্বচ্ছতার কথা তুলে ধরা হয়। বিচারপতি সেই আবেদন না-শুনেই রায় দিয়েছেন বলে অভিযোগ। এরপর বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে আবেদন জানানো হয়েছে বলে খবর। সেই নতুন মামলার শুনানি হওয়ার সম্ভাবনা শীঘ্রই।

Related posts

Leave a Comment