মানব উন্নয়ন সূচকে সামান্য নামল ভারতের স্থান
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : রাষ্ট্রপুঞ্জের ২০২০ সালের মানব উন্নয়ন সূচকে এক পয়েন্ট নিম্নমুখী হল ভারত। সূত্রের খবর, সূচকে ভারতের স্থান ১৩১। উল্লেখ করা যায়, দেশবাসীর স্বাস্থ্য, শিক্ষা ও জীবনযাত্রার মানের ভিত্তিতে এই সূচক তৈরি হয়েছে। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, ভারত, ভুটান, নেপাল, বাংলাদেশ ও পাকিস্তানে মানবসম্পদের মধ্য মানের উন্নয়ন হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রপুঞ্জের উন্নয়ন শাখা (ইউএনডিপি)। এ বিষয়ে ভারতে ইউএনডিপি পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের স্থান এক পয়েন্ট কমে যাওয়ার অর্থ এ নয় যে ভারতে উন্নয়ন হয়নি। এক্ষেত্রে আরও বলা হয়েছে, ভারত অন্য দেশকে সাহায্যও করতে পারে। কার্বন নিঃসরণ কমানোর ক্ষেত্রে ভারতের উদ্যোগের প্রশংসাও করা হয়েছে।

