UCO Bank-1Miscellaneous 

ইউকো ও ওরিয়েন্টালের মেলবন্ধন

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ওরিয়েন্টাল ইনসিওরেন্সের সঙ্গে গাঁটছড়া ইউকোর। সূত্রের খবর, দেশের অন্যতম রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা ওরিয়েন্টাল ইনসিওরেন্সের সঙ্গে গাঁটছড়া বাঁধল ইউকো ব্যাঙ্ক। ইউকো ব্যাঙ্ক এই সংস্থার কর্পোরেট এজেন্ট হিসেবে কাজ করবে। জানা গিয়েছে, ওই ব্যাঙ্কের গ্রাহকরা ওরিয়েন্টাল ইনসিওরেন্সের অধীনে থাকা সব ধরনের বিমার সুবিধা পেতে পারবেন। ইউকো ব্যাঙ্কের শাখাগুলিতে এই পরিষেবা মিলবে। প্রিমিয়ামও থাকবে আয়ত্তের মধ্যে, এমনই দাবি করেছে বিমা সংস্থাটি। সূত্রের আরও খবর, করোনা আবহের মধ্যে দিয়ে চলেছে গোটা দেশ। স্বাস্থ্যবিমা অত্যন্ত জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে। উল্লেখ্য, সাইক্লোন বা ভূমিকম্পের মতো প্রাকৃতিক বিপর্যয়েও সাধারণ বিমার প্রয়োজন হয়। ইউকো ও ওরিয়েন্টালের এই মেলবন্ধনে সাধারণ গ্রাহকদের অনেকটাই উপকারে লাগবে, এমনটা মনে করা হচ্ছে।

Related posts

Leave a Comment