Panduya mahamichil (1)Miscellaneous 

হুগলির পান্ডুয়ায় তৃণমূলের মহামিছিল

কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি, হুগলি: একুশের বিধান সভা ভোট যত এগিয়ে আসছে, গ্রাম বাংলায় রাজনৈতিক কর্মকাণ্ডের পারদ তত চড়ছে। এর ব্যতিক্রম ঘটল না হুগলি জেলার পান্ডুয়ার ক্ষেত্রেও।

মঙ্গলবার বিকেলে হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদবের নেতৃত্বে ও পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত চ্যাটার্জির উদ্যোগে লাভজনক কেন্দ্রীয় সংস্থার বিলগ্নীকরণ ও রাজ্যের প্রতি কেন্দ্রীয় বঞ্চনার বিরোধিতায় এক মহা মিছিল আয়োজিত হল।

মিছিলের পুরোভাগে পা মেলান পান্ডুয়া বিধানসভায় তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা প্রাক্তন ভারতীয় ফুটবলার সৈয়দ রহিম নবি, পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি চম্পা হাজরা, শিক্ষা কর্মাধ্যক্ষ সঞ্জীব ঘোষ সহ বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, সদস্য ও নেতাকর্মীবৃন্দ।

Related posts

Leave a Comment