tree plantingMiscellaneous 

সমাজ রক্ষায় বৃক্ষরোপণের অভিনব পরিকল্পনা

কাজকেরিয়ার নিউজ ডেস্ক,নিজস্ব প্রতিনিধি : গাছ রক্ষা করুন। অন্য দিকে মাস্ক পরে সমাজকে রক্ষা করুন। এই লক্ষ্য নিয়ে আজ নিউটাউনে হিডকোর উদ্যোগে প্রায় ১০ হাজার গাছ লাগানো হল। উপস্থিত ছিলেন হিডকো চেয়ারম্যান দেবাশিস সেন সহ বিশিষ্টজনেরা।

সূত্রের খবর ,২০১৮ সালের রিপোর্ট অনুযায়ী ২৬ হাজার ৮০০ গাছ নিউটাউনে রয়েছে । আম্ফান ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় নিউটাউনের প্রায় ৪ হাজার ৬০০ গাছ। যার মধ্যে অনেক গাছকে বাঁচানো সম্ভব হয়েছে।জানা গিয়েছে , গোটা নিউটাউন জুড়ে প্রায় ১০ হাজার গাছ এই মাসে লাগানো হবে বিশেষ পদ্ধতিতে। প্রতিটি প্লটের ধার দিয়ে বড়ো গাছ ও ভিতরে এমন গাছ লাগানো হবে যাতে ওই জমিতে কনস্ট্রাকশনের সময় গাছগুলোকে অন্য কোথাও তুলে নিয়ে গিয়ে লাগানো যায়। এছাড়া একটি ফেসবুক পেজ এর উদ্বোধন করা হবে। জুলাই মাসে যে সব গাছ লাগানো হবে সে সব ছবি ওই ফেসবুক পেজে আপলোড করে একটি গ্রিন কমিউনিটি তৈরি করা হবে।

Related posts

Leave a Comment