ইন্ডিয়ান অয়েলে ১৯৬৮ আসনে ট্রেড ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ১৯৬৮ আসনে বিভিন্ন ট্রেডে ট্রেড অ্যাপ্রেন্টিস এবং বিভিন্ন ডিসিপ্লিনে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস নিচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের রিফাইনারি ডিভিশনে। অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট, ১৯৬১/ ১৯৭৩ অধীনে ট্রেনিং হবে হলদিয়া, গুয়াহাটি, বনগাইগাঁও সহ মোট ৯টি রিফাইনারিতে। হলদিয়ায় ট্রেড ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের মোট আসন ২৩৫টি, গুয়াহাটিতে ১৪৭টি। ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড পাবেন অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট, ১৯৬১/ ১৯৭৩/ অ্যাপ্রেন্টিসেস রুলস ১৯৯২ এবং কর্পোরেশনের গাইডলাইন অনুযায়ী।
ট্রেড অ্যাপ্রেন্টিস (বয়লার) -এর ক্ষেত্রে ২৪ মাসের এবং ট্রেড অ্যাপ্রেন্টিস – সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, ডিইও (ফ্রেশার), ডিইও (স্কিল সার্টিফিকেট হোল্ডার) -এর ক্ষেত্রে ১৫ মাসের এবং বাকি সব ট্রেড/ ডিসিপ্লিনের -এর ক্ষেত্রে ১২ মাসের ট্রেনিং হবে।
ট্রেড অ্যাপ্রেন্টিসের মোট শূন্যপদ ৯৬৮। ট্রেড অনুযায়ী, প্রার্থীদের – ফিজিক্স, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি বা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রির ৩ বছরের বি.এসসি. ডিগ্রিধারী/ মাধ্যমিক ও ফিটার ট্রেডের ২ বছরের আইটিআই পাশ/ ৩ বছরের বি.এ. বা বি.এসসি বা বি.কম পাশ/ কমার্সের পুরো সময়ের স্বীকৃত ব্যাচেলর ডিগ্রিধারী/ অন্তত দ্বাদশ শ্রেণি পাশ হতে হবে অথবা উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ ও ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটর -এর স্কিল সার্টিফিকেটধারী হতে হবে।
টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের মোট শূন্যপদ ১০০০। ডিসিপ্লিন অনুযায়ী প্রার্থীদের (কেমিক্যাল ইঞ্জিঃ/ রিফাইনারি অ্যান্ড পেট্রো কেমিক্যাল ইঞ্জিঃ কিংবা মেকানিক্যাল ইঞ্জিঃ কিংবা ইলেকট্রিক্যাল ইঞ্জিঃ কিংবা ইন্সট্রুমেন্টেশন/ ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স/ ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিঃ) সংশ্লিষ্ট ডিসিপ্লিনে ৩ বছরের ডিপ্লোমাধারী হতে হবে।
সব ক্ষেত্রেই ৩১.১০.২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে।
প্রার্থিবাছাই হবে, সংশ্লিষ্ট রিফাইনারি ইউনিটে, একই দিনে, ২ ঘণ্টার, লিখিত পরীক্ষার মাধ্যমে। প্রদত্ত তথ্যের ভিত্তিতে বিবেচিত প্রার্থীরা লিখিত পরীক্ষার কললেটার পাবেন। প্রার্থিবাছাইয়ের বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে। চূড়ান্ত বাছাই প্রার্থীদের প্রি-এনগেজমেন্ট মেডিক্যাল ফিটনেস সার্টিফিকেট-সহ অন্যান্য প্রমাণপত্র ঠিকঠাক থাকলে যোগদানের প্রস্তাব দেওয়া হবে। ট্রেনিংয়ের সময় থাকা খাওয়ার ব্যবস্থা প্রার্থীকেই করতে হবে।
প্রার্থীদের দরখাস্তের ফি দিতে হবে না।
আবেদন করবেন যে কোনও একটি রিফাইনারিতে, www.iocl.com ওয়েবসাইটের মাধ্যমে, ১২ নভেম্বর, বিকেল ৫টার মধ্যে। এরজন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা চাই। এছাড়া নিজের ছবি ও সই স্ক্যান করে রাখবেন। হলদিয়া ও গুয়াহাটির ক্ষেত্রে বিজ্ঞপ্তি নম্বরগুলি হল: Haldia- HR/RECTT/01/2021(APP); Guwahati- GR/P/APP/2021-22. আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

