Tourism Business-1Miscellaneous 

পর্যটন ব্যবসা বাড়াতে বিশেষ প্রস্তাব আইএটিও-র

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : বিদেশি পর্যটক টানতে গুচ্ছ প্রস্তাব শিল্পের। উল্লেখ করা যায়, করোনা আবহের জেরে এখনও প্রায় একই অবস্থার মধ্যে রয়েছে পর্যটন ব্যবসা। সূত্রের খবর, প্রথম দফার পর হানা দিয়েছে সংক্রমণের দ্বিতীয় ঢেউ। আবার ভারতে বিদেশি পর্যটন ব্যবসায় যুক্ত সংস্থাগুলি আঁধারেই ডুবে রয়েছে। এই পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে কেন্দ্রের কাছে আবারও একগুচ্ছ প্রস্তাব দিয়েছে তাদের সংগঠন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ট্যুর অপারেটর্স (আইএটিও)।

সূত্রের আরও খবর, বিদেশি পর্যটকেরা যাতে বিধি মেনে এ দেশে আসার সুযোগ পান তার আগাম প্রস্তুতি শুরুর প্রস্তাব দেওয়া হয়েছে। এক্ষেত্রে ই-ভিসা বা আন্তর্জাতিক উড়ান চালুর দিনক্ষণের বিষয়টিও রয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে, সেটা হলে অন্তত বিদেশের সহযোগী পর্যটন সংস্থার সঙ্গে প্রাথমিক কথাবার্তা চালু করতে পারে ভারতীয় সংস্থাগুলি। আইএটিও-র পক্ষ থেকে বলা হয়েছে, শ্রীলঙ্কার মতো ভারতের সঙ্গে উড়ান যোগাযোগের চুক্তি থাকা কিছু দেশ যেহেতু ভারতীয় পর্যটকদের সফরে অনুমতি দিচ্ছে, তাই সেই সব দেশের পর্যটকদের করোনা-বিধি মেনে ভারতে আসতে সম্মতি দিতে পারে কেন্দ্র। এক্ষেত্রে কর ছাড়ের বিষয়টিও রয়েছে।

Related posts

Leave a Comment