aboni and medalMiscellaneous Trending News 

টোকিওপ্যারালিম্পিক্সে দ্বিতীয় খেতাব অবনী লেখারার

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক:ভারতের মেয়ের টোকিও প্যারালিম্পিক্সে দ্বিতীয় খেতাব জয়। প্রতিবন্ধতাকে জয় করে তরুণীর সাফল্য। ১৯ বছর বয়সী অবনী লেখারা নজির গড়লেন টোকিও প্যারালিম্পিক্সে। সোনা জয়ের পর এবার জিতলেন ব্রোঞ্জও৷ মহিলাদের ৫০ মিটার রাইফেল- থ্রি পজিশন এসএইচ১- তৃতীয় স্থান দখল করলেন তিনি ৷ উল্লেখ্য,মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলের ক্লাস এসএইচ ১- সোনা জয় করেছেন অবনী টোকিও প্যারালিম্পিক্সে। এটি ভারতের ১২ তমপদক লাভ ৷ টোকিও প্যারালিম্পিক্সে ভারত এ পর্যন্ত ২ টি সোনা, ৬ রুপো ও ৪টি ব্রোঞ্জ পদক পেয়েছে ৷

হাইজাম্পে ভারত ৪ টি পদক পেয়েছে ৷ প্যারালিম্পিক্সে এটি ভারতের সবচেয়ে সেরা সাফল্য ৷ উল্লেখ করা যায়,২০১৬ সালে প্যারালিম্পিক্সে ২ টি সোনা সহ মোট ৪ টি পদক জয়ী হয়েছে। অবনী লেখারা একমাত্র মহিলা অ্যাথলিট যিনি প্যারালিম্পিক্সে দুটি পদক জয়ী হয়েছেন। অলিম্পিক্স ও প্যারালিম্পিক্স মিলিয়ে জোগিন্দর সিং বেদি সবচেয়ে বেশি ৩ টি পদক জয়ী হয়েছেন ৷ বেদি ১৯৮৪ সালে লস অ্যাঞ্জেলেস প্যারালিম্পিক্সে ১টি রুপো ও ২টি ব্রোঞ্জ জয়ী হয়েছিলেন ৷ রুপো ও ডিসকাস থ্রো ও জ্যাভলিনে ব্রোঞ্জ জয়ী হয়েছিলেন।

অন্যদিকে রুপো জয় করে সাফল্য এনেছেন দেশের প্যারা অ্যাথলিট ভাবিনাবেন হাসমুখভাই প্যাটেল। সোনার পর প্যারালিম্পিক্সে রূপো জয় করেছে ভারত। প্যারালিম্পিক্সে ডিসকাস থ্রো-তে রুপো জয়ী হয়েছেন যোগেশ কাথুনিয়ার।

Related posts

Leave a Comment