আজকের রাশিফল
মঙ্গলবার ১৯ মাঘ ১৪২৭; ইঃ ০২ ফেব্রুয়ারী ২০২১
মেষ: শক্তির স্তর বজায় রাখার জন্য যোগ এবং ধ্যান করা যেতে পারে। কোনও অজানা উৎস থেকে আর্থিক লাভের সম্ভাবনা। পরিবারের সদস্যদের অসন্তুষ্ট না করে পারিবারিক প্রয়োজনের সাথে মানিয়ে নেওয়া উচিত। প্রেমের ক্ষেত্রে শুভ পরিণতির লক্ষণ। কর্মক্ষেত্রে নিজের ধারনা ভালভাবে উপস্থাপন করতে পারলে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। শুভ সংখ্যা: ১
বৃষ: কোনও ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় কিছু ব্যবসায়ীর আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। একটি আনন্দময় এবং চমৎকার সন্ধ্যার জন্য ঘরে অতিথিরা ভিড় করতে পারে। প্রেম উত্তেজনাপূর্ণ হতে পারে। বিদেশে পেশাদারী যোগাযোগ বাড়াবার পক্ষে উৎকৃষ্ট সময়। শুভ সংখ্যা: ৯
মিথুন: পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন উৎস সৃষ্টি হতে পারে। শিশুদের সঙ্গে খারাপ ব্যবহারের কারনে কর্মে বাধার উৎপত্তি হতে পারে। অতিরিক্ত কাজ থাকা সত্বেও আজ কর্মক্ষত্রে ফুর্তি বজায় থাকবে। ফলে সময়ের আগেই কাজ শেষ করা সম্ভব হতে পারে। শুভ সংখ্যা: ৭
কর্কট: জীবনীশক্তি বাড়িয়ে তুলতে নিজেকে সৃষ্টিশীল কাজে নিয়োজিত রাখা প্রয়োজন। আর্থিকভাবে উন্নতির সম্ভাবনা রয়েছে। সাম্প্রতিক কাজকর্মের জন্য সহযোগীরা অতিষ্ঠ হয়ে উঠতে পারে। সৃষ্টিশীল ক্ষেত্রের ব্যক্তিদের আজ সাফল্যময় দিন। শুভ সংখ্যা: ১
সিংহ: ব্যস্ততার মধ্যেও স্বাস্থ্য ভালো থাকবে। রাতের দিকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে, কারণ ঋণের অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা। পরিবারে আপনার দমনমূলক মনোভাব পরিবর্তন করার পক্ষে উপযুক্ত সময়। প্রেমের ক্ষেত্রে পারিবারিক অবস্থার কারণে উত্তেজনা বাড়তে পরে। শুভ সংখ্যা: ৯
কন্যা: আত্মবিশ্বাস এবং শক্তি আজ খুব বেশী হবে। জমি সংক্রান্ত বিষয় এবং আর্থিক লেনদেনের জন্য ভালো দিন। তুচ্ছ বিষয়ে মেজাজ হারানো উচিত নয়, এতে নিজের স্বার্থেরই ক্ষতি করবে। আজ অত্যন্ত সক্রিয় এবং সামাজিক দিন হওয়ার কারণে মানুষজন উপদেশের জন্য মুখাপেক্ষী হয়ে থাকবে। শুভ সংখ্যা: ৭
তুলা: অর্থ-সংক্রান্ত সমস্যার কারণে আজ উদ্বিগ্ন হওয়ার আশঙ্কা। বন্ধুবান্ধবদের সাথে বেরোন প্রয়োজন, কারণ এটি অনেক উপকার করবে। প্রেমের ক্ষেত্রে আশাতীত শুভ যোগাযোগ হতে চলেছে। ঘরের ছোট সদস্যের সাথে গল্প করে ফাঁকা সময়ের সঠিক ব্যবহার করা উচিত। শুভ সংখ্যা: ১
বৃশ্চিক: প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন সাহসকে উৎসাহপ্রদান করতে পারে। নতুন আর্থিক শ্রীবৃদ্ধির সুযোগ লাভজনক হতে পারে। স্ত্রীর কাজের চাপ কমানোর জন্য ঘরের কাজে সহায়তা করা প্রয়োজন। বিদেশে কোন চাকরিতে আবেদন করার ক্ষেত্রে দিনটি ভালো। স্ত্রীর সঙ্গে সম্পর্কের উন্নতি। শুভ সংখ্যা: ২
ধনু: বন্ধুদের সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে, চিন্তাভাবনা করে অর্থ ব্যয় করতে হবে। অত্যধিক শক্তি এবং অসাধারণ উদ্যম অনুকূল ফলাফল এনে দিতে পারে। বাক সংযমের অভাবে প্রেমে জটিলতা বাড়বে। সাফল্য এবং স্বীকৃতি পেতে হলে কাজে কেন্দ্রীভূত থাকা প্রয়োজন। শুভ সংখ্যা: ৮
মকর: নিজের খাদ্যতালিকা নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। প্রাচীন জিনিস এবং গয়নায় বিনিয়োগ লাভ এবং সমৃদ্ধি আনতে পারে। বাড়ির পরিবেশে অনুকূল পরিবর্তন আনা সম্ভব হবে। প্রেমে হতাশা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে আশানুরূপ কাজ পাওয়া সম্ভব হতে পারে। শুভ সংখ্যা: ৮
কুম্ভ: হতাশা থেকে মুক্তি পেতে নিজেকে কিছু সৃষ্টিশীল কাজে নিয়োজিত রাখা প্রয়োজন। আজ কাউকে অর্থ ঋণ দেওয়ার চেষ্টা না করাই উচিত। পরিবারের সদস্যদের সাথে কিছু হালকা মূহুর্ত কাটান উচিত। প্রেমের ক্ষেত্র ক্ষণস্থায়ী হবে। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ শুভ পরিবর্তন আসতে পারে। শুভ সংখ্যা: ৬
মীন: উন্নতির সম্ভাবনা রয়েছে। অর্থ জমা এবং সঞ্চয় করার দক্ষতা শেখার সম্ভাবনা রয়েছে। গার্হস্থ্য ঘটনা কিছুটা অনিশ্চিত হতে পারে। শৈল্পিক এবং সৃজনশীল ক্ষমতার জন্য প্রশংসা লাভ। স্ত্রীর সঙ্গে সম্পর্কের অবনতির আশঙ্কা। শুভ সংখ্যা: ৪
(সংকলিত)
🌹🙏🙏🙏🌹

