horoscope 1Miscellaneous 

আজকের রাশিফল

শনিবার ০২ মাঘ ১৪২৭; ইঃ ১৬ জানুয়ারী ২০২১

মেষ: অপরিকল্পিত উৎস থেকে টাকা পয়সা লাভ হওয়ার সম্ভাবনা। বন্ধুর সহায়তা লাভ। কাজের চাপের ফলে মানসিক চাপ বাড়তে পারে। অন্যমনস্কতার জন্য কায্যর্করী কাজ ভুলে যাওয়ার আশঙ্কা। শুভ সংখ্যা: ৭

বৃষ: বাড়ি থেকে দূরে অবস্থান করলে সতর্কতার প্রয়োজন। কোন মতবিরোধে অহেতুক ইন্ধন দেওয়ার পরিবর্তে নির্বিরোধে সেগুলিকে সমাধানের চেষ্টা করা প্রয়োজন। প্রেমে ভোগান্তির আশঙ্কা। স্ত্রীর শারীরিক অবস্থার জন্য চাপে থাকতে হতে পারে। শুভ সংখ্যা: ৭

মিথুন: আর্থিক অনটন পরিবারে মতবিরোধের কারণ হতে পারে। বাড়িতে বন্ধু সমাগম হতে পারে। কোন আকর্ষণীয় ব্যক্তির সাথে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা। এমন পরিবর্তন করা প্রয়োজন যা নিজেকে উন্নত করে তুলতে সাহায্য করে। শুভ সংখ্যা: ৫

কর্কট: মুগ্ধতা অন্যের মনোযোগ আকর্ষণ করতে পারে। রক্ষণশীল বিনিয়োগের মাধ্যমে আরও বেশি অর্থ উপার্জনের সম্ভাবনা। কোনও আধ্যাতিক গুরুর শরণাপন্ন হওয়ার প্রবল ইচ্ছা হতে পারে। সাংসারিক কিছু বিষয় নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। শুভ সংখ্যা: ৮

সিংহ: কোনও ঋণ নেওয়া থাকলে, যে কোনও পরিস্থিতিতে ঋণ পরিশোধ করতে হতে পারে। কোনও ভ্রমণের পরিকল্পনা থাকলে তা পরিবারের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার জন্য বাধা পেতে পারে। কোনও ধর্মীয় কাজে ব্যাস্ত থাকার দরুণ মানসিক শান্তি লাভ হবে। শুভ সংখ্যা: ৭

কন্যা: অসুস্থতা থেকে সেরে ওঠার কারণে প্রতিযোগিতামূলক খেলাধুলাতে অংশ নিতে সাহায্য করবে। অর্থ সম্পর্কিত যে কোনও সমস্যা সমাধান হতে পারে। প্রেম আনন্দদায়ক এবং অত্যন্ত উত্তেজনাপূর্ণ হতে পারে। শুভ সংখ্যা: ৫

তুলা: ধ্যান পরিত্রাণ আনতে পারে। আর্থিক বিনিয়োগ করার আগে সবদিক ভালো করে দেখে নেওয়া উচিত। সঙ্গী সহায়ক এবং সাহায্যকারী হবে। পুনরায় প্রেমে পড়ার প্রবল সুযোগ আসতে পারে কিন্তু ব্যাক্তিগত তথ্য প্রকাশ করা উচিত হবে না। শুভ সংখ্যা: ৭

বৃশ্চিক: স্ত্রীর স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজন। আর্থিক সুবিধা অর্জনের সম্ভাবনা থাকতে পরে। অন্যদের মনে ছাপ ফেলার ক্ষমতা পুরষ্কৃত করতে পারে। সম্পর্ক উন্নত করতে প্রিয়জনদের সঙ্গে কিছুটা সময় ব্যয় করা প্রয়োজন। শুভ সংখ্যা: ৯

ধনু: আজ খুব সক্রিয় এবং চটপটে থাকার সম্ভাবনা। স্বাস্থ্য ভালো থাকবে। পুরোন কোনোও ঋণ ফেরত পাওয়ার সম্ভাবনা। জ্ঞান এবং উত্তম রসবোধের
কারণে চারপাশের মানুষের মনে রেখাপাত করতে পারে। প্রেমের জন্য ভালো দিন। শুভ সংখ্যা: ৬

মকর: ভদ্র ব্যবহার প্রশংসনীয় হতে পারে। অর্থ সাশ্রয়ের প্রচেষ্টা ব্যর্থ হতে পারে। বিবাহযোগ্যদের জন্য বৈবাহিক বন্ধনের সম্ভাবনা। প্রেমেরে স্থিরতা ক্ষনস্থায়ী হতে পারে। স্ত্রীর কোনও কাজে অসুবিধা হওয়ার সম্মুখীন হতে হবে। শুভ সংখ্যা: ৬

কুম্ভ: ব্যস্ত সময়সূচী সত্বেও স্বাথ্য ভালো থাকবে। অপ্রয়োজনীয় ব্যয়ের কারণে আর্থিক অনটন। ঘরোয়া ব্যাপার এবং গৃহস্থালীর মুলতুবি থাকা কাজগুলি শেষ করার জন্য আজ একটি অনুকূল দিন। প্রথম দর্শনেই প্রেমে পড়ার সম্ভাবনা। শুভ সংখ্যা: ৪

মীন: আনন্দদায়ক ভ্রমণ এবং সামাজিক জমায়োত ভারমুক্ত এবং খুশি করতে পারে। আর্থিক লাভ অর্জনের সম্ভাবনা রয়েছে, কারণ আগে ঋণ দেওয়া কোনও অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা। স্ত্রীর কাছ থেকে পাওয়া বার্তা অথবা একটি সুন্দর ‍যোগাযোগ আজকের দিনে মনোবল বাড়িয়ে তুলতে পারে। শুভ সংখ্যা: ১

(সংকলিত)
🌹🙏🙏🙏🌹

Related posts

Leave a Comment