rasiMiscellaneous 

আজকের রাশিফল

মঙ্গলবার ২৯আগ্রহায়ন ১৪২৭; ইঃ ১৫ ডিসেম্বর ২০২০

মেষ: বন্ধুদের দ্বারা কোন বিশেষ ব্যক্তির সাথে আলাপ হতে পারে। জমি সংক্রান্ত কোনও বিষয়ে অর্থ ব্যয় হতে পারে। প্রেমের ক্ষেত্রে শুভ নয়। সহকর্মীরা সহায়তা করতে আসতে পারে। ছাত্র ছাত্রীয়দের পড়ায় মন থাকবে না। শুভ সংখ্যা: ৩

বৃষ: দায়বদ্ধতা এবং আর্থিক লেনদেগুলিকে সতর্কতার সাথে সামলান প্রয়োজন। ক্ষতির আশঙ্কা, সাধনে থাকা প্রয়োজন। সমবেদনাশীল বন্ধুর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা। স্ত্রীর সাথে সম্পর্কের উন্নতি। শুভ সংখ্যা: ২

মিথুন: মন বিপর্যস্ত হওয়ার আশঙ্কা। ত্বকের সমস্যার সৃষ্টি হতে পারে। ঘনিষ্ঠজন বা আত্মীয়দের সাথে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সতর্ক হওয়া প্রয়োজন, অন্যথায় আর্থিক ক্ষতির আশঙ্কা। প্রেমের সম্পর্কে সাবধান হওয়া প্রয়োজন। শুভ সংখ্যা: ৯

কর্কট: কোন নতুন অর্থনৈতিক লাভের সম্ভাবনা। দীর্ঘমেয়াদী লাভের জন্য তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। সন্তানরা বাইরের কার্যকলাপে সময় কাটানোয় হতাশ হওয়ার সম্ভাবনা। শুভ সংখ্যা: ৩

সিংহ: স্বাস্থ্যের জন্য ভ্রমণ উপকারী হতে পারে। ব্যস্ততা সত্বেও তা কাটিয়ে ওঠা সম্ভব হবে। কিছু নির্দিষ্ট কাজ হতাশাব্যঞ্জক অর্থনৈতিক অবস্থার জন্য থমকে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মক্ষেত্রে সতর্কতার সঙ্গে এগোনো উচিত। শুভ সংখ্যা: ২

কন্যা: বিভিন্ন উৎস থেকে আর্থিক লাভের সম্ভাবনা। ব্যাক্তিগত এবং গোপনীয় তথ্য প্রকাশ করা উচিত হবে না। প্রেমের ক্ষেত্রে শুভ। যৌথ ব্যবসায় অংশীদারেরা সুযোগ নিতে পারে, সতর্ক হওয়া ভাল। শুভ সংখ্যা: ৯

তুলা: ভাই বা বোনের সাহায্য পাওয়ার সম্ভাবনা। সাবধান হওয়া প্রয়োজন, বিপর্যয়ের আশঙ্কা। বন্ধুবান্ধবদের সাথে সন্ধ্যাযাপন সুখকর হলেও সাবধান হওয়া প্রয়োজন। স্ত্রীর শরীর খারাপ হওয়ার আশঙ্কা। শুভ সংখ্যা: ৩

বৃশ্চিক: ভদ্র ব্যবহারের জন্য প্রসংশিত হওয়ার সম্ভাবনা। ব্যস্ততার মধ্যে বিনিয়োগ না করাই ভাল। পড়াশুনোর পরিবর্তে বাইরের কাজকর্মে অত্যধিক জড়িত থাকার জন্য অভিভাবকদের মন ক্ষুন্ন হতে পারে। শুভ সংখ্যা: ৪

ধনু: কোনও ভুল সিদ্ধান্তের কারণে মানসিক চাপ সৃষ্টি হতে পারে। দীর্ঘসময়ে স্থগিত বকেয়া পাওনাগুলি ফেরত পাওয়ার সম্ভাবনা। মূল্যবান উদ্যোগে চুক্তিবদ্ধ হওয়ার আগে বিচক্ষণ হওয়া প্রয়োজন। শুভ সংখ্যা: ১

মকর: সঠিক সিদ্ধান্তের মাধ্যমে বিনিয়োগ করা যেতে পারে। স্বাস্থ্যের ব্যাপারে অবহেলা করা ঠিক হবে না। বিদেশে পেশাদারী যোগাযোগ বাড়াবার পক্ষে উৎকৃষ্ট সময়। কোথাও ভ্রমণে বেরোলে সব জরুরী কাগজ-পত্র মিলিয়ে দেখা উচিত। শুভ সংখ্যা: ১

কুম্ভ: মানসিক আশঙ্কা বিচলিত করতে পারে। আর্থিক অবস্থান উন্নত হলেও, অধিক ব্যয়ের কারণে কার্যনির্বাহে বাধার সৃষ্টি হতে পারে। স্ত্রীর সাথে সম্পর্কের উন্নতি। প্রেমের ক্ষেত্রে ভাল যাবে আশা করা যায়। শুভ সংখ্যা: ৮

মীন: স্বাস্থ্যের সমস্যার জন্য কোন গুরুত্বপূর্ণ কাজে বাধা আসতে পারে। আর্থিক সীমাবদ্ধতা এড়াতে মিতব্যয়ী হওয়া প্রয়োজন। প্রেমের ক্ষেত্রে সাবধান হওয়া প্রয়োজন। কর্মে সাফল্য লাভের সম্ভাবনা। শুভ সংখ্যা: ৬

(সংকলিত)
🌹🙏🙏🙏🌹

Related posts

Leave a Comment