জাতীয় সুরক্ষা দিবসে এবারের থিম ‘সড়ক সুরক্ষা’
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: প্রতিবছরের ন্যয় আজ ৪ মার্চ সারা দেশে পালিত হচ্ছে জাতীয় সুরক্ষা দিবস। আজকের দিনটিতেই যে কোনও ধরনের দুর্ঘটনা রোখার বিষয়ে প্রচার করা হয়। আগামী ১০ মার্চ পর্যন্ত সুরক্ষার বিষয়ে সচেতনতামূলক প্রচার চালানো হবে বলে খবর।
জানা গিয়েছে, এ বছর জাতীয় সুরক্ষা কাউন্সিলের ৪৯-তম বর্ষপূর্তি পালিত হচ্ছে। মানুষের মধ্যে সুরক্ষার সংক্রান্ত বিষয়ে সচেতনতা গড়ে তোলার উদ্দ্যেশে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে দিনটি পালন করছে। সংস্থা সূত্রে জানা গিয়েছে, এবারের জাতীয় সুরক্ষা দিবসের থিম ‘সড়ক সুরক্ষা’।
কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, মানুষের সাধারণ উদ্বেগের বিষয়গুলির উপর মূলত জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি সুরক্ষার বিষয়ে সচেতনতা গড়ে তোলা ও বিভিন্ন ক্ষেত্রে দুর্ঘটনা রোখার জন্যও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

