রাতের শহরে বড়বাজারে দুর্ঘটনায় মৃত যুবক
কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: রাতের শহরে বাড়ির একাংশ ভেঙে পড়ল। এই ঘটনায় মৃত্যু এক যুবকের। সূত্রের খবর, মঙ্গলবার রাতে বড়বাজার এলাকায় ঘটনাটি ঘটেছে। বড়বাজার থানার পুলিশ জানিয়েছে, বড়বাজার ১৫ নম্বর নূরমাল লোহিয়া লেনের একটি বাড়ির একাংশ ভেঙে পড়েছে। ধ্বংসস্তূপে চাপা পড়ে ঘটনাস্থলে এক যুবকের মৃত্যু হয়েছে। পাশাপাশি বাড়িতে থাকা বেশ কয়েকজনকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

