করোনা রোধে রাষ্ট্রসঙ্ঘের তারিফ কে কে শৈলজাকে
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: করোনাকে একাই কাত করে দিলেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী।রীতিমতো তারিফ করল রাষ্ট্রসঙ্ঘ।সূত্রের খবর, রাষ্ট্রসঙ্ঘের আন্তর্জাতিক স্তরে কোভিড- ১৯ বক্তা হিসেবেও সুনাম অর্জন করেছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী কেকে শৈলজা।করোনা নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকার জন্য বিশ্ব জনসেবা দিবসে তাঁকে সম্মানিত করল রাষ্ট্রসঙ্ঘ।পাশাপাশি তাঁর ভূমিকায় সন্তোষ প্রকাশ করে পুরষ্কৃতও করল রাষ্ট্রসঙ্ঘ। উল্লেখ্য,রাষ্ট্রসঙ্ঘের আন্তর্জাতিক স্তরে কোভিড-১৯ প্রসঙ্গে প্যানেলে বক্তা হিসেবে যান কেরলের স্বাস্থ্য মন্ত্রী।আবার মহারাষ্ট্র ও কর্ণাটকের স্বাস্থ্য মন্ত্রীরাও করোনা রোধে শৈলজার উপদেশ গ্রহণ করেছেন।রাষ্ট্রসঙ্ঘের সম্মান প্রাপ্তির পর তাঁকে ঘিরে প্রশংসার বন্যা নেট দুনিয়ার বৃহত্তর ক্ষেত্রেও।

