দেশে করোনা ভ্যাকসিন ‘কোভ্যাক্সিনের’ ট্রায়াল শুরু এমাসেই
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: জুলাই মাসেই মানব দেহে ভারতের প্রথম সম্ভাব্য করোনা ভ্যাকসিন কোভ্যাক্সিনের ট্রায়াল শুরু হচ্ছে বলে জানা যায়। উল্লেখ্য, ইতিমধ্যেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ অতিক্রম করে গিয়েছে। মৃত্যুর সংখ্যা ১৭ হাজারের ওপরে। দেশব্যাপী মানুষের সামনে এখন একটিমাত্র প্রশ্ন, কবে নাগাদ কোভ্যাক্সিন মানুষের হাতে এসে পৌঁছবে ?
সূত্রের খবর, অন্য সকল ড্রাগের মতো এই ভ্যাক্সিনের ক্ষেত্রেও বেশ কয়েকটি ক্লিনিক্যাল পরীক্ষার মধ্যে দিয়ে যাওয়াটাই নিয়ম। এক্ষেত্রে জানা গিয়েছে, মূলত ৪টি স্তরে চলে এই পরীক্ষা। এই পরীক্ষাগুলির পর নিয়ন্ত্রকের অনুমোদনের জন্য অপেক্ষা করতে হয়। এক্ষেত্রে পর্যবেক্ষণও চালানোর নিয়ম। পাশাপাশি এই সময়ের মধ্যে জানাতে হয় পণ্যটির বিপনন সংক্রান্ত পরিকল্পনা। অন্যদিকে অনিচ্ছাকৃত প্রভাবের বিষয়টিও জানিয়ে দিতে হয়।
সূত্রের আরও খবর, এই সময়ে ভারত বায়োটেক তাদের কোভ্যাক্সিন নামক ভ্যাক্সিনটি নিয়ে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা-নিরীক্ষা শুরু করছে। এক্ষেত্রে মানবদেহে এই পরীক্ষা কতটা সফল হয় তার ওপরেই নির্ভরশীল ভ্যাকসিন বাজারে আসার বিষয়টি। প্রথম দুটি পর্যায়ে সফল হলে আরও বৃহত্তর স্তরে ক্লিনিক্যাল ট্রায়াল চালু করা হবে বলে খবর। এরপরেই আসবে লাইসেন্সিংয়ের বিষয়টি।

