১৪৭ অফিসার নিচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: অফিসার গ্রেড-এ (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার) পদে ১৪৭ জনকে নিচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া।
জেনারেল স্ট্রীমে শূন্যপদ ৮০টি, লিগ্যালে ৩৪টি, ইনফর্মেশন টেকনোলজিতে ২২টি, ইঞ্জিনিয়ারিং (সিভিলে) ১টি, ইঞ্জিনিয়ারিং (ইলেক্ট্রিক্যালে) ৪টি, রিসার্চে ৫টি এবং অফিসিয়াল ল্যাঙ্গোয়েজে ১টি।
শিক্ষাগত যোগ্যতা:- জেনারেল স্ট্রীম: আইনের ব্যাচেলর ডিগ্রি। আইটি স্ট্রীম: ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কিমউনিকেশন/ ইনফর্মেশন টেকনোলজি/ কম্পিউটার সায়েন্স -এর যে কোনও একটির ব্যাচেলর ডিগ্রি। অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশনের মাস্টার ডিগ্রি। অথবা যে কোনও শাখার ব্যাচেলর ডিগ্রি এবং সঙ্গে কম্পিউটার্স/ ইনফর্মেশন টেকনোলজি -এর একটির ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি। ইঞ্জিনিয়ারিং (সিভিল) স্ট্রীম: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের স্বীকৃত ব্যাচেলর ডিগ্রি। ইঞ্জিনিয়ারিং (ইলেক্ট্রিক্যাল) স্ট্রীম: ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্বীকৃত ব্যাচেলর ডিগ্রি। রিসার্চ স্ট্রীম: স্ট্যাটিস্টিক্স/ ইকনমিক্স/ কমার্স/ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ফিনান্স)/ ইকনোমেট্রিক্স -এর যে কোনও একটির মাস্টার ডিগ্রিধারী। অফিসিয়াল ল্যাঙ্গোয়েজ স্ট্রীম: ব্যাচেলর ডিগ্রি স্তরে ইংলিশ-সহ হিন্দির মাস্টার ডিগ্রি, অথবাা ব্যাচেলর ডিগ্রি স্তরে হিন্দি-সহ সংস্কৃত/ ইংলিশ/ ইকনমিক্স/ কমার্স -এর একটির মাস্টার ডিগ্রি। সব ডিগ্রিই স্বীকৃত হতে হবে।
যে কোনও শাখার পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমাধারী হলে জেনারেল স্ট্রীমের জন্য এবং স্ট্যাটিস্টিক্স/ ইকনমিক্স/ কমার্স/ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ফিনান্স)/ ইকনোমেট্রিক্স -এর একটির পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমাধারী হলে রিসার্চের জন্য বিবেচনা করা হবে। সর্বাধিক ২টি স্ট্রীমে আবেদন করতে পারবেন। ২৯/০২/২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। কাজেই জন্ম হতে হবে ১-৩-১৯৯০ পরে। তফশিলিরা ৫, ওবিসি (এনএলসি)-রা ৩ বছর বয়সের ছাড় পাবেন।
প্রার্থিবাছাই হবে ৩ ধাপে। প্রথম ধাপে, ২টি পেপারে অনলাইন স্ক্রিনিং এক্সামিনেশন (প্রতিটি পেপার ১০০ নম্বরের)। দ্বিতীয় ধাপে ২টি পেপারে পরীক্ষা (প্রতিটি পেপার ১০০ নম্বরের)। তৃতীয় ধাপে ইন্টারভিউ। প্রথম ২টি ধাপের পেপার-১ এবং পেপার-২ -এর বিষয়, মোট নম্বর, উত্তরের জন্য সময় এবং কত নম্বর পেলে সফল হবেন সেসব বিস্তারিত তথ্য পাবেন বিজ্ঞপ্তিতে।
প্রথম ধাপের পরীক্ষা হবে পশ্চিমবঙ্গ, অসম, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিসগড়-সহ দেশের অন্যান্য রাজ্যের প্রায় ৯৯টি কেন্দ্র। দ্বিতীয় ধাপের অনলাইন পরীক্ষা হবে কলকাতা, গুয়াহাটি, ভূবনেশ্বর-সহ প্রায় ৩৬টি কেন্দ্র।
দরখাস্তের ফি বাবদ দিতে হবে ১,০০০ টাকা, ৩১ অক্টোবরের মধ্যে। তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না। দরখাস্ত করবেন অনলাইনে www.sebi.gov.in ওয়েবসাইটের মাধ্যমে, ৩১ অক্টোবরের মধ্যে। অনলাইন দরখাস্তের প্রিন্ট নিয়ে রাখবেন। তবে তা সেবির অফিসে পাঠাতে হবে না। পর কাজে লাগবে। আরও অনেক বিস্তারিত তথ্য পাবেন বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তি ডাউনলোড করতে কলিক করুন: এখানে

