এনসিসি এসইএস ৫০তম কোর্সে ৫৫ জনকে নিচ্ছে ভারতীয় সেনা
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: এনসিসি স্পেশ্যাল এন্ট্রি স্কিম ৫০তম কোর্স (অক্টোবর ২০২১) -এ ৫৫ জন অবিবাহিত তরুণ-তরুণীকে নিচ্ছে ভারতীয় সেনায়।নিয়োগ হবে শর্ট সার্ভিস কমিশনে, রেগুলার আর্মিতে ১৪ বছরের জন্য। প্রথমে ৬ মাসের প্রবেশন। নীচের মতো যোগ্যতা থাকতে হবে।
এনসিসি পুরুষ: শূন্যপদ ৫০টি। এনসিসি মহিলা: শূন্যপদ ৫টি।
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছরে মোট অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে পাশ করা ডিগ্রিধারী/ সমতুল পাশ হতে হবে। যাঁরা ফাইনাল ইয়ারে পড়ছেন তাঁরাও আবেদন করতে পারেন। তবে তাঁদের ৩ বা ৪ বছরের কোর্সের প্রথম ২ বা ৩ বছর মোট অন্তত ৫০ শতাংশ করে নম্বর পেয়ে থাকতে হবে। এসব প্রার্থীরা ইন্টারভিউেয়র জন্য নির্বাচিত হলে, মোটের ওপর অন্তত ৫০ শতাংশ নম্বর থাকা চাই। এছাড়া এনসিসি -র Senior Division/Wg -এ অন্তত দুই/ তিন বছর কাজ করে থাকা চাই। আর এনসিসি -র “সি” সার্টিফিকেট পরীক্ষায় অন্তত “বি” গ্রেড থাকতে হবে। এনসিসি “সি” সার্টিফিকেট অর্জন করে থাকতে হবে আবেদন করার আগে।
১-৭-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৯ থেকে ২৫ বছরের মধ্যে। কাজেই জন্ম হতে হবে ২-৭-১৯৯৬ থেকে ১-৭-২০০২ তারিখের মধ্যে। লেফটেন্যান্ট পদের মাইনে ৫৬,১০০ – ১,৭৭,৫০০ টাকা। সঙ্গে মিলিটারি সার্ভিস পে মাসে ১৫,৫০০ টাকা ও অন্যান্য ভাতা। পদোন্নতির সুযোগ আছে। অফিসার্স ট্রেনিং আকাডেমিতে ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড মাসে ৫৬,১০০ টাকা।
দরখাস্ত করবেন অনলাইনে www.joinindianarmy.nic.in ওয়েবসাইটের মাধ্যমে, ১৫ জুলাই, দুপুর ৩টের মধ্যে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

