C-GalMiscellaneous Trending News 

মুড়িগঙ্গায় অমিল সি-গালের

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : শীত পড়লেও মুড়িগঙ্গায় দেখা নেই সি-গালের। গঙ্গাসাগরের পথে তীর্থযাত্রী ও পর্যটকরা বছরের পর বছর সি-গালের দেখা পেতেন। তবে সেই চিত্রও বদলেছে করোনায়। তীর্থযাত্রীর সংখ্যা যেমন হ্রাস পেয়েছে, তেমনি খাবার দেওয়ায় কমে গিয়েছে। সম্ভবত সে কারণেই এই পাখির ঝাঁক অদৃশ্য হয়ে গিয়েছে। এই দুগ্ধযুক্ত সাদা পাখির খাবার সহ কেবলমাত্র কয়েকটি ছবি তোলার জন্য অনেকে প্রতি শীতে এই পথে ভ্রমণ করতে আসেন। তবে এবার তাঁরা হতাশ।

উল্লেখ্য, কয়েক দিন পরেই রয়েছে গঙ্গাসাগর মেলা। এখন থেকেই কম-বেশি লোক আসতে শুরু করেছে। গঙ্গাসাগরে আসা পর্যটকদের বক্তব্য, ভুট্টার মতো দানা খাবার কিনে ভেসেলে ওঠা হতো। জেটি ছাড়ার পর কিছুটা দূর যেতেই এই পাখিদের উড়তে দেখা যেত। আবার খাবার দেওয়ার পর ঝাঁকে ঝাঁকে পাখিদের ভিড় জমতো ভেসেলের কাছে। তবে এবার একটিও পাখি দেখা যাচ্ছে না। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডিসেম্বরের শুরুতেই সি-গালগুলি চলে আসত নদীর পাড়ে। উড়ে বেড়াতে দেখা যেত তাদের। ভেসেলে কর্মরত চালক ও কর্মীরাও এ ব্যাপারে অবাক হয়েছেন। স্থানীয় বাসিন্দারা আরও জানিয়েছেন, এবার পর্যটকদের সংখ্যা খুব কম। তাই হয়তো পাখিরা এখানে আসছে
না। আবার অনেকে বলছেন, খাবারের সংকট তাই শীত পড়লেও মুড়িগঙ্গায় দেখা মিলছে না সি-গালের।

Related posts

Leave a Comment