DEE, AssamGovernment Jobs State Government 

৫০৪৩ শিক্ষক নিচ্ছে অসম সরকারের ডিরেক্টরেট অব এলিমেন্টারি এডুকেশন

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: লোয়ার প্রাইমারি স্কুলের জন্য অ্যাসিস্ট্যান্ট টিচার এবং আপার প্রাইমারি স্কুলের জন্য অ্যাসিস্ট্যান্ট টিচার, সায়েন্স টিচার, আসামিজ ল্যাঙ্গোয়েজ টিচার, মণিপুরি ল্যাঙ্গোয়েজ টিচার এবং হিন্দি টিচারের পদে, অসমের স্থায়ী বাসিন্দাদের মধ্যে থেকে মোট ৫০৪৩ (হিন্দি টিচার ১,১০২, অন্যান্য টিচার ৩,৯৪১) জনকে নিচ্ছে অসম সরকারের ডিরেক্টরেট অব এলিমেন্টারি এডুকেশনের দফতর।

শিক্ষাগত যোগ্যতা: – অ্যাসিস্ট্যান্ট টিচার: লোয়ার প্রাইমারি স্কুল: ক) অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে সিনিয়র সেকেন্ডারি/ সমতুল পাশ এবং এলিমেন্টারি এডুকেশনের ২ বছরের ডিপ্লোমাধারী হতে হবে। অথবা অন্তত ৪৫ শতাংশ নম্বর নিয়ে সিনিয়র সেকেন্ডারি/ সমতুল পাশ এবং এনসিটিই (রেকগনিশন নর্মস অ্যান্ড প্রসিডিয়র), রেগুলেশন্স ২০০২ অনুযায়ী এলিমেন্টারি এডুকেশনের ২ বছরের ডিপ্লোমাধারী হতে হবে। অথবা অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে সিনিয়র সেকেন্ডারি/ সমতুল পাশ এবং ৪ বছরের বি এল এড ডিগ্রিধারী হতে হবে। অথবা অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে সিনিয়র সেকেন্ডারি/ সমতুল পাশ এবং ২ বছরের ডিপ্লোমা ইন এডুকেশন (স্পেশ্যাল এডুকেশন) হতে হবে। আর এরসঙ্গে খ) লোয়ার প্রাইমারি সকুলের জন্য এলিমেন্টারি এডুকেশন ডিপার্টমেন্ট, অসম – আয়োজিত অসম টেট পাশ হতে হবে। লোয়ার প্রাইমারির মাইনে ১৪,০০০ – ৬০,৫০০ টাকা। সঙ্গে গ্রেড পে এবং অন্যান্য ভাতা।

শিক্ষাগত যোগ্যতা: – সায়েন্স টিচার: আপার প্রাইমারি স্কুল: ইউজিসি স্বীকৃত গ্র্যাজুয়েট ডিগ্রি এবং সঙ্গে এলিমেন্টারি এডুকেশনের ২ বছরের ডিপ্লোমা/ বি এড/ ডি এড (স্পেশ্যাল এডুকেশন)/ বি এড (স্পেশ্যাল এডুকেশন) এবং আপার প্রাইমারি স্কুলের জন্য (সায়েন্স এবং ম্যাথমেটিক্স) ইইডি, অসম আয়োজিত অসম টেট পাশ হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা: – আসামিজ ল্যঙ্গোয়েজ টিচার: আপার প্রাইমারি স্কুল: অন্যতম বিষয় অসমীয়া ভাষা-সহ ইউজিসি স্বীকৃত গ্র্যাজুয়েট ডিগ্রি এবং সঙ্গে এলিমেন্টারি এডুকেশনের ২ বছরের ডিপ্লোমা/ বি এড/ ডি এড (স্পেশ্যাল এডুকেশন)/ বি এড (স্পেশ্যাল এডুকেশন) এবং আপার প্রাইমারি স্কুলের জন্য ইইডি, অসম আয়োজিত অসম টেট পাশ হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা: – মণিপুরি ল্যঙ্গোয়েজ টিচার: আপার প্রাইমারি স্কুল: অন্যতম বিষয় মণিপুরি ভাষা-সহ ইউজিসি স্বীকৃত গ্র্যাজুয়েট ডিগ্রি এবং সঙ্গে এলিমেন্টারি এডুকেশনের ২ বছরের ডিপ্লোমা/ বি এড/ ডি এড (স্পেশ্যাল এডুকেশন)/ বি এড (স্পেশ্যাল এডুকেশন) এবং আপার প্রাইমারি স্কুলের জন্য ইইডি, অসম আয়োজিত অসম টেট পাশ হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা: – হিন্দি: আপার প্রাইমারি স্কুল: অন্যতম বিষয় হিন্দি-সহ ইউজিসি স্বীকৃত গ্র্যাজুয়েট ডিগ্রি এবং সঙ্গে এলিমেন্টারি এডুকেশনের ২ বছরের ডিপ্লোমা/ বি এড/ ডি এড (স্পেশ্যাল এডুকেশন)/ বি এড (স্পেশ্যাল এডুকেশন) এবং আপার প্রাইমারি স্কুলের জন্য ইইডি, অসম আয়োজিত অসম টেট পাশ হতে হবে। আপার প্রাইমারির মাইনে ১৪,০০০ – ৬০,৫০০ টাকা। সঙ্গে গ্রেড পে এবং অন্যান্য ভাতা।

লোয়ার প্রাইমারির ক্ষেত্রে প্রার্থিবাছাই হবে ৩৩০ নম্বরের ভিত্তিতে। এরমধ্যে সিনিয়র সেকেন্ডারি/ সমতুলের জন্য ১০০ নম্বর, অসম টেট এলপিএস -এর জন্য ১০০ নম্বর, বি এল এড বা বি এড -এর জন্য ১০০ নম্বর, এনসিসি -র জন্য ১০ নম্বর, জাতীয় স্তরে স্পোর্টসে অংশ নেওয়ার জন্য ১০ নম্বর এবং ফাইন আর্টস ও কালচারালের জন্য ১০ নম্বর বরাদ্দ।

আপার প্রাইমারির ক্ষেত্রে প্রার্থিবাছাই হবে ৪৩০ নম্বরের ভিত্তিতে। এরমধ্যে সিনিয়র সেকেন্ডারি/ সমতুলের জন্য ১০০ নম্বর, গ্র্যাজুয়েশনের জন্য ১০০ নম্বর, অসম টেট ইউপিএস -এর জন্য ১০০ নম্বর, বি এল এড বা বি এড -এর জন্য ১০০ নম্বর, এনসিসি -র জন্য ১০ নম্বর, জাতীয় স্তরে স্পোর্টসে অংশ নেওয়ার জন্য ১০ নম্বর এবং ফাইন আর্টস ও কালচারালের জন্য ১০ নম্বর বরাদ্দ।

প্রার্থী যে স্কুলে আবেদন করতে চাইছেন সেই স্কুলের মিডিয়ামের সাথে প্রার্থীর অসম টিচার এলিজিবিলিটি টেস্ট (এটেট) -এর ল্যাঙ্গোয়েজ-ওয়ান ম্যাচ করা চাই। অর্থাৎ প্রার্থী যদি আসামিজ মিডিয়াম স্কুলে আবেদন করতে চান তাহলে তাঁর অসম টেট (এটেট) -এর ল্যাঙ্গোয়েজ-ওয়ান আসামিজ হতে হবে। একইভাবে Bodo/Garo/Bengali/Manipuri/Hindi/Hmar প্রভৃতি মিডিয়ামের স্কুলের জন্য প্রার্থীর অসম টেট (এটেট) -এর ল্যাঙ্গোয়েজ-ওয়ান যথাক্রমে Bodo/Garo/Bengali/Manipuri/Hindi/Hmar ইত্যাদি হতে হবে। এই বিষয়টি প্রযোজ্য হবে লোয়ার প্রাইমারির অ্যাসিস্ট্যান্ট টিচার এবং আপার প্রাইমারির অ্যাসিস্ট্যান্ট টিচার এবং সায়েন্স টিচারের ক্ষেত্রে। আপার প্রাইমারির আসামিজ ল্যাঙ্গোয়েজ টিচার এবং মণিপুরি ল্যাঙ্গোয়েজ টিচারের ক্ষেত্রে বিষয়টি প্রযোজ্য নয়। প্রত্যেকটি জেলার এবং ক্যাটেগরির জন্য পৃথক মেধাতালিকা প্রস্তুত করা হবে।

১-১-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। প্রাক্তন সমরকর্মীরা ২, ওবিসি/ এমওবিসিরা ৩, তফশিলি জাতি/ তফশিলি উপজাতি (পি)/ তফশিলি উপজাতি (এইচ) -রা ৫ এবং শারীরিক প্রতিবন্ধীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন। যাঁরা ৪০ বছর বয়সের মধ্যে শিক্ষাগত এবং অন্যান্য যোগ্যতা অর্জন করেছেন কেবল তাঁরাই বয়স ছাড়ের সুযোগ পাবেন। আর্থিকভাবে দুর্বল প্রার্থীদের জন্য সংরক্ষণ/ বয়সের ছাড় থাকবে সরকারি নিয়ম অনুযায়ী। রাইটস অব পার্সন্স উইথ ডিজএবিলিটি অ্যাক্ট ২০১৬ এবং অসম সরকারের এলিমেন্টারি এডুকেশন ডিপার্টমেন্টের নিয়ম অনুযায়ী শূন্যপদের মধ্যে দৃষ্টি, শ্রবণ, অস্তি প্রতিবন্ধীদর জন্য ১ শতাংশ করে আসন সংরক্ষিত থাকবে।

লোয়ার প্রাইমারির কর্মরত রেগুলার টিচাররা লোয়ার প্রাইমারির কোনও পদে বা আপার প্রাইমারির কর্মরত রেগুলার টিচাররা আপার প্রাইমারির কোনও পদে আবেদন করতে পারবেন না। তবে যোগ্যতা থাকলে লোয়ার প্রাইমারির টিচাররা, প্রপার চ্যানেলের মাধ্যমে, আপার প্রাইমারির পদে আবেদন করতে পারবেন।

অনলাইন দরখাস্ত এবং সঙ্গে দেওয়া যাবতীয় প্রমাণপত্র যাচাই করা হবে ভারত সরকারের ডিজিলকারের সাহায্য নিয়ে এবং বারকোড/ কিউআর কোড স্ক্যানিংয়ের মাধ্যমে। পরে ব্যাক অফিস ভেরিফিকেশনও হবে। এছাড়া যে কোনও সময়ে মূল প্রমাণপত্রগুলিও যাচাই করা হতে পারে।

দরখাস্ত করবেন অনলাইনে www.dee.assam.gov.in ওয়েবসাইটের মাধ্যমে, ২৬ সেপ্টেম্বরের মধ্যে। অফলাইন দরখাস্ত গ্রাহ্য হবে না। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন || অন্যান্য টিচার || হিন্দি টিচার ||

অনলাইন দরখাস্ত করতে ক্লিক করুন: || রেজিস্ট্রেশন || লগইন ||

Related posts

Leave a Comment