winter and weather 2Miscellaneous Trending News 

শীতলতম ফেব্রুয়ারি-তাপমাত্রা নামবে – শৈত্যপ্রবাহের পরিস্থিতি

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: গত ১০ বছরে শীতলতম ফেব্রুয়ারি। ১০ ডিগ্রির নীচে থাকবে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের স্থলভাগেও সর্বনিম্ন তাপমাত্রা এই জায়গায় থাকবে ৷ সূত্রের খবর, রাজ্যের ১৬ জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি । কলকাতা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শৈত্যপ্রবাহের পরিস্থিতি। অন্যদিকে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও আলিপুরদুয়ারে একই পরিস্থিতি । আবহাওয়া দপ্তর সূত্রের খবর, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১. ৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি কম। রাজ্যের বিভিন্ন জেলায় ১০ ডিগ্রির নীচে থাকবে তাপমাত্রা।

দক্ষিণবঙ্গে সকালের দিকে হালকা ও মাঝারি কুয়াশা থাকবে বলে জানানো হয়েছে। বেলা বাড়তে থাকলে আকাশ পরিষ্কার হবে। আবার মালদহ , উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও কোচবিহারে ভারি কুয়াশার সতর্ক বার্তা দেওয়া হয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রের আরও খবর,বুধবার থেকে উত্তরবঙ্গ ও বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ধাপে ধাপে বাড়বে।পাশাপাশি সপ্তাহ শেষে বৃষ্টির সম্ভাবনা থাকছে সিকিম ও দার্জিলিঙে।

Related posts

Leave a Comment