Central Bank of IndiaCentral Government Government Jobs 

১১৫ স্পেশ্যালিস্ট অফিসার নিচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ইকোনমিস্ট, আইটিও, ক্রেডিট অফিসার, ডাটা সায়েন্টিস্ট, ডাটা ইঞ্জিনিয়ার, আইটি সিকিউরিটি অ্যানালিস্ট, রিস্ক ম্যানেজার, আইটি এসওসি অ্যানালিস্ট, টেকনিক্যাল অফিসার (ক্রেডিট), ফিনান্সিয়াল অ্যানালিস্ট -সহ আরও অন্যান্য পদে মোট ১১৫ জন স্পেশ্যালিস্ট অফিসার নিচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়।

সংশ্লিষ্ট ডিসিপ্লিনের পিএইচডি/ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিধারী/ বি.ই. বা বি.টেক. বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী/ বি.ই. বা বি.টেক. বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমাধারী/ পোস্ট গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমাধারী/ গ্র্যাজুয়েট সঙ্গে কম্পিউটারের জ্ঞান/ চাটার্ড অ্যাকাউন্টেন্ট/ সিএ বা আইসিএআই বা আইসিডব্লুএ বা এমবিএ (ফিনান্স)/ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রভৃতি ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। সঙ্গে থাকতে হবে সংশ্লিষ্ট অভিজ্ঞতা। সকল শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকতে হবে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে।

পদ অনুযায়ী বয়স – ৩০ থেকে ৪৫, ৩৫ – ৪৫, ৩৫ – ৫০, ২৮ – ৩৫, ২৬ – ৩৪, ২৬ – ৩৫, ২৬ – ৪০ এবং ২০ – ৩৫ বছরের মধ্যে হতে হবে। তফশিলি, ওবিসি এবং অন্যান্যদের জন্য বয়সের ছাড় আছে।

জেএমজি স্কেল-ওয়ান পদের মাইনে ৩৬,০০০ – ৬৩,৮৪০ টাকা। এমএমজি স্কেল-টু পদের মাইনে ৪৮,১৭০ – ৬৯,৮১০ টাকা। এমএমজি স্কেল-থ্রি পদের মাইনে ৬৩,৮৪০ – ৭৮,২৩০ টাকা। এসএমজি স্কেল-ফোর পদের মাইনে ৭৬,০১০ – ৮৯,৮৯০ টাকা। টিএমজি স্কেল-ফাইভ পদের মাইনে ৮৯,৮৯০ – ১,০০,৩৫০ টাকা।

প্রার্থিবাছাই হবে ১০০ নম্বরের, ১ ঘণ্টার অনলাইন লিখিত পরীক্ষা এবং পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে। অনলাইন পরীক্ষা হতে পারে ২০২২ সালের ২২ জানুয়ারিতে। কললেটার ডাউনলোড করতে পারবেন সম্ভাব্য ২০২২ সালের ১১ জানুয়ারি থেকে।

আবেদনের ফি বাবদ দিতে হবে ৮৫০ (জিএসটি অতিরিক্ত) টাকা। তফশিলি হলে ১৭৫ (জিএসটি অতিরিক্ত) টাকা।

অনলাইন রেজিস্ট্রেশন করবেন ২৩ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বরের মধ্যে। অফিসিয়াল ওয়েবসাইট www:centralbankofindia.co.in আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন:: এখানে

Related posts

Leave a Comment