BOTANICAL GARDENMiscellaneous Trending News 

১ ডিসেম্বর বোটানিকাল গার্ডেন খুলবে

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ ১ ডিসেম্বর থেকে বোটানিকাল গার্ডেনে প্রাতঃভ্রমণকারীদের প্রবেশ করতে দেওয়া হবে। এক্ষেত্রে জানা গিয়েছে, করোনা সম্পর্কিত সমস্ত সচেতনতা এবং বিধি মেনে মর্নিং ওয়ার্কের জন্য পার্কে প্রবেশ করতে পারবেন। বোটানিকাল গার্ডেনের পক্ষ থেকে জানা গিয়েছে, দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা যায়। উল্লেখ করা যায়, মার্চ মাসের শেষের দিকে লকডাউন শুরু হওয়ার পর থেকে পার্কটি সকালের প্রাতঃভ্রমণকারী থেকে শুরু করে সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ করা হয়েছিল। বোটানিকাল গার্ডেন খোলার তৎপরতা শুরু হওয়াতে স্বাভাবিক ভাবেই খুশি প্রাতঃভ্রমণকারীরা।

Related posts

Leave a Comment