১৫০ স্টাফ নার্স নিচ্ছে অসম সরকার
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: স্টাফ নার্স পদে ১৫০ জনকে নিচ্ছে অসম সরকারের ড্রেক্টরেট অব মেডিক্যাল এডুকেশন। নিয়োগ হবে সুপারিন্টেন্ডেন্ট, অসম মেডিক্যাল কলেজ হাসপিটাল , ডিব্রুগড়ে। অসমের বাসিন্দা ভারতীয় নাগরিকরা আবেদন করতে পারেন।
স্টাফ নার্স: শূন্যপদ ১৫০টি (অসং ৬১, তঃজাঃ ১১, তঃউঃজাঃ (পি) ১৫, তঃউঃজাঃ (এইচ) ৮, ওবিসি/ এমওবিসি ৪০, আর্থিকভাবে দুর্বল ১৫ এবং এসবের মধ্যে থেকে শারীরিক প্রতিবন্ধী ৬)।
ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্বীকৃত নার্সং স্কুল বা ইনস্টিটিউশন থেকে বি এসসি (নার্সিং)/ জিএনএম কোর্স পাশ হতে হবে এবং অসং নার্সেস, মিডওয়াইফ অ্যান্ড হেলথ ভিজিটর্স কাউন্সিলে রেজিস্টার্ড হতে হবে। মহিলাদের জন্য সংরক্ষণ থাকবে ভারত সরকারের নিয়ম অনুযায়ী। ১-১-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ৩৮ বছরের মধ্যে। মাইনে ১৪,০০০ – ৬০,৫০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৬,৮০০ টাকা।
প্রমাণপত্র যাচাইয়ের ডাক পেলে সময়ে সঙ্গে নিয়ে যেতে হবে ২ কপি পাসপোর্ট মাপের রঙিন ছবি, বয়সের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট/ এইচএসএলসি -র অ্যাডমিট কার্ড, সমস্ত মার্কশিট ও পাশের সার্টিফিকেট, অসম নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, (প্রযোজ্য হলে) কাস্ট সার্টিফিকেট, অসম সরকারের বয়ানে ইডব্লুএস সার্টিফিকেট এবং স্থায়ীবাসিন্দা সার্টিফিকেট।
দরখাস্ত করবেন অনলাইনে ১৭ অগস্টের মধ্যে। নতুন তথ্যের জন্য নিয়মিত চোখ রাখুন ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইট: https://dme.assam.gov.in/
বিজ্ঞপ্তি ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করতে ক্লিক করুন : || রেজিস্ট্রেশন || লগইন ||

