প্রেসিডেন্সিতে ভর্তি প্রক্রিয়া চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : আগামীকাল থেকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্নাতকস্তরে ভর্তির জন্য আবেদন জানাতে পারবেন পড়ুয়ারা। এই ভর্তির প্রক্রিয়া চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, যাঁরা ইতিমধ্যে আবেদন করেছিলেন, তাঁদের দশম ও দ্বাদশের নম্বর আপলোড করতে হবে। অন্যদিকে যাঁরা আবেদন করেননি, তাঁরা নতুন করে অনলাইন ফর্মপূরণ করতে পারবেন। উল্লেখ্য, এ বছর প্রেসিডেন্সিতে প্রবেশিকা পরীক্ষা হচ্ছে না। ভর্তি করা হবে দশম ও দ্বাদশের নম্বরের ভিত্তিতে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বিনামূল্যে আবেদন জানাতে পারবেন পড়ুয়ারা।

