৯ ল্যাব টেকনিশিয়ান নিচ্ছে তেলেঙ্গানা স্টেট পিএসসি
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ল্যাব টেকনিশিয়ানের পদে ৯ জনকে নিচ্ছে তেলেঙ্গানা সরকার। নিয়োগ হবে পি ভি নরসিমা রাও তেলেঙ্গানা ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে।
ল্যাব টেকনিশিয়ান: শূন্যপদ ৯টি। (বটানি, জুলজি, কেমিস্ট্রি)/ (মাইক্রোবায়োলজি, জেনেটিক্স, কেমিস্ট্রি)/ (বটানি, জেনেটিক্স, কেমিস্ট্রি) -এর একটি সায়েন্স গ্রুপের বি এসসি ডিগ্রিধারী হতে হবে এবং অন্যতম বিষয় হিসেবে মেডিক্যাল ল্যাব টেকনোলজি নিয়ে ডিগ্রি অথবা মেডিক্যাল ল্যাব টেকনোলজির ডিপ্লোমাধারী হতে হবে। ১-৭-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ৩৪ বছরের মধ্যে। মাইনে ১৯,৫০০ – ৫৮,৩৩০ টাকা।
প্রার্থিবাছাইয়ের লিখিত অনলাইন/ ওএমআর বেসড পরীক্ষা হবে। চূড়ান্ত বাছাই হবে পরীক্ষার নম্বরের ভিত্তিতে।
দরখাস্তের ফি বাবদ দিতে হবে ২০০ টাকা। সঙ্গে পরীক্ষার ফি বাবদ দিতে হবে আরও ৮০ টাকা। তেব তেলেঙ্গানা রাজ্যের তফশিলি, বিসি ও প্রতিবন্ধীদের এবং ২১ থেকে ৩৪ বছর বয়সী বেকার প্রার্থীদের পরীক্ষার দিতে হবে না। ফি দেবেন অনলাইনে।
দরখাস্ত রেজিস্ট্রশন করবেন http://www.tspsc.gov.in ওয়েবসাইটের মাধ্যমে, ১৭ অগস্টের মধ্যে। বিজ্ঞপ্তি নং ০৫/২০২০। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।
বিজ্ঞপ্তি ডাউনেলাড করতে ক্লিক করুন: এখানে

