ভারত-বাংলাদেশ সীমান্তে উদ্ধার হল তক্ষক
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বাংলাদেশ থেকে পাচারের সময় উদ্ধার হল তক্ষক । সীমান্তে এই ঘটনায় চাঞ্চল্য । তবে পাচারকারী পলাতক বলে জানা গিয়েছে । সূত্রের খবর, ১৪টি তক্ষক উদ্ধার হয়েছে । উত্তর ২৪ পরগনার পারগুমটি সীমান্তে এই ঘটনা ঘটে । জানা গিয়েছে , তক্ষকগুলির বাজারে আনুমানিক দাম প্রায় ৭ কোটি টাকা মতো । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সীমান্তে পাচারের খবর থাকায় বিএসএফ জওয়ানেরা সতর্ক ছিল । ফলে তক্ষকগুলি উদ্ধার করা সম্ভব হয়েছে । সূত্রের আরও খবর, প্লাস্টিক ব্যাগে করে তক্ষক নিয়ে এক ব্যক্তি কালিন্দী নদী পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতের দিকে পৌঁছায় । তবে বিএসএফের নজরদারি থাকায় ওই ব্যক্তি প্যাকেট ফেলেই সেখান থেকে পালিয়ে যায় বলে খবর । পরে তক্ষকগুলি বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে, এমনটাই জানা যায় ।

