Visva-Bharati Miscellaneous 

বিশ্বভারতী কেন্দ্রের সহায়তায় পৌষমেলা করতে আগ্রহী

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ পৌষমেলার মাঠে প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে অশান্ত পরিবেশের মধ্যেই বিশ্বভারতী নিজেদের অবস্থান থেকে সরে এসে মেলার আয়োজনে সম্মতি জানাল। এক্ষেত্রে তারা জানিয়েছেন, যদি এই মেলা করতে কেন্দ্রীয় সরকার সহযোগিতা করে তবেই তা সম্ভব। গতকাল বিশ্বভারতীর সমস্ত কর্মী, আধিকারিক ও অধ্যাপকদের নিয়ে একটি ভার্চুয়াল মিটিং হয়। সেই মিটিং-এ বিশেষ আমন্ত্রিত সদস্য তথা বিশ্বভারতীর কর্মসমিতির প্রাক্তন সদস্য সুশোভন বন্দ্যোপাধ্যায় বলেন, ”বিশ্বভারতীই পৌষমেলার আয়োজন করবে। কিন্তু মেলার অনলাইনে স্টল বন্টন থেকে শুরু করে নির্দিষ্ট দিনে মেলা শেষ করা পর্যন্ত সমস্ত বিষয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষকে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে কেন্দ্রীয় সরকারকে”।…

Read More