উত্তরপ্রদেশ বিধানসভার সামনে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ উত্তরপ্রদেশে বিধানসভার সামনে আগুন লাগিয়ে দাউ দাউ করে জ্বলল মা-মেয়ে। এই ঘটনার জেরে সাসপেন্ড ২ পুলিশকর্মী। সূত্রের খবর, প্রতিবেশীদের সঙ্গে ড্রেন নিয়ে তাঁদের গত কয়েক মাস ধরে অশান্তি চলছিল। বাড়িতে কোনও পুরুষ সদস্য না থাকায় প্রতিদিন প্রতিবেশীরা তাঁদের নানাভাবে হুমকি দিচ্ছিল বলে অভিযাগ। গত ৯ মে থেকে এই সমস্যা চলছে তাঁদের সঙ্গে।পুলিশ ব্যবস্থা না নেওয়ায় আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন তাঁরা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে লখনউতে। আরও খবর, উত্তরপ্রদেশ বিধানসভার সামনের রাস্তায়, যোগী আদিত্যনাথের অফিসের সামনে দুই মহিলা আচমকাই জার থেকে কেরোসিন ঢেলে নেন নিজেদের গায়ে।…
Read More