Unlock 4 Guidelines Miscellaneous 

চতুর্থ পর্বের আনলকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নিৰ্দেশিকা জারি

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ ১সেপ্টেম্বর থেকে চালু হতে চলেছে আনলক পর্ব-৪। তবে ৩০ সেপ্টেবর পর্যন্ত লকডাউন অব্যাহত থাকছে কনটেইনমেন্ট জোনে। এই পর্বেও বন্ধই থাকবে স্কুল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এক বিবৃতি দিয়ে জানাল, চতুর্থ পর্বের আনলকে মেট্রো পরিষেবা চালু হতে চলেছে। সামাজিক, বিনোদন, শিক্ষামূলক, সাংস্কৃতিক ও ধর্মীয় জমায়েতে ছা়ড় দেওয়া হবে ২১ সেপ্টেম্বর থেকে। তবে শর্ত হল, সর্বাধিক ১০০ জনের বেশি জমায়েত করতে পারবেন না। সঙ্গে অবশ্যই রাখতে হবে হ্যান্ড স্যানেটাইজার, মাস্ক ও গ্লাভস। পাশাপাশি এদিনের নির্দেশিকায় আরও বলা হয়েছে, বিয়ে ও শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিতে পারবে যথাক্রমে ৫০ ও ২০ জন। আবার…

Read More