এই সময় দাদ, চামড়ার ছত্রাকজনিত সমস্যার প্রাদুর্ভাব
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ বর্ষাকালে বিভিন্ন চর্মরোগের শিকার হতে হয় অনেককে। নখের কোণে সমস্যা দেখা যায় অনেকের। এই সবকিছুর পিছনে মূলত দায়ী থাকে ছত্রাক। এই কারণে বর্ষাকালে বিভিন্ন চর্মরোগের প্রার্দুভাব ঘটে। দাদ চামড়ার উপর গোল চাকার মতো লালচে ক্ষতস্থান সৃষ্টি করে। ক্ষতস্থানে চুলকানি হয়। ঘাড়, পায়ের পাতা, বগলে এই ধরনের ক্ষত হতে পারে। সেক্ষেত্রে পরিষ্কার শুকনো জামা কাপড় পরতে হবে। ক্ষতস্থানে কাটাছেঁড়া করা যাবে না। অ্যান্টি ফাংগাল ক্রিম লাগানো যেতে পারে। এগজ়িমার ক্ষেত্রে ত্বকে জ্বালা, ত্বক ফেটে যাওয়া, চুলকানি ইত্যাদি লক্ষণ দেখা যায়। এই ক্ষেত্রে নারকেলের তেল লাগালে আরাম পাওয়া…
Read More