clothes distribution Miscellaneous Trending News 

পান্ডুয়ার শিশুদের শারদ বস্ত্র উপহার

কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি, হুগলি: দেবীপক্ষের সূচনায় বুধবার, পঞ্চমীর সন্ধ্যায় হুগলি জেলার পান্ডুয়ার স্টেশন নিকটবর্তী কল্যাণী সিনেমা হলের সামনের ফাঁকা জায়গায় প্রাক্তন ভারতীয় ফুটবলার তথা বর্তমান হুগলি জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি সৈয়দ রহিম নবীর উদ্যোগে এক শারদ বস্ত্র উপহার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি চম্পা হাজরা, শিক্ষা কর্মদক্ষ সঞ্জীব ঘোষ, পান্ডুয়া লায়ন্স ক্লাবের সভাপতি মুন্সি হাসান, পান্ডুয়া পঞ্চায়েতের সদস্য সহ বহু বিশিষ্টজনেরা। শারদ বস্ত্র উপহার অনুষ্ঠানের মাধ্যমে এলাকার শতাধিক প্রয়োজনী শিশুর হাতে আজ পুজোর নতুন জামা তুলে দেওয়া হয়।

Read More
Pandua Blood Donation Miscellaneous 

লায়ন্স ক্লাব অফ পাণ্ডুয়ার পরিচালনায় রক্তদান উৎসব

কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি, হুগলি: পারাষ্পরিক সযোগিতা ও সামাজিক দায়বদ্ধতার মেলবন্ধনের পথ দিয়ে চলতে চলতে গতকাল মাতৃসংঘ ও ব্যাবসায়ী সমিতি লায়ন্স ক্লাব অফ পাণ্ডুয়ার যৌথভাবে একটি রক্তদান শিবিরের আয়াজন করেছিল। এই আয়োজনের সম্বল হল-সামাজিক দায়বদ্ধতা। দমবন্ধ করা করোনা মহামারীকে উপেক্ষা করে, অবশ্যই বিধি মেনে এলাকার নাগরিকদের সহযোগিতায় অতীতের পরম্পরা কে বয়ে নিয়ে চলার অদম্য ইচ্ছাকে পাথেয় করেই ছিল এই পথচলা। বর্তমানে একক ও বিচ্ছিন্ন জীবনের বিপরীত স্রোতে নিরবিচ্ছিন্নভাবে জাত-পাতের ভেদাভেদ ভুলে সম্প্রীতির সাঁকো দিয়ে হেঁটে এসে পঞ্চাশ জন রক্তদাতা রক্ত দিয়ে গেলেন। এই মহৎ উদ্যোগের মাঝে ছিল একটাই স্লোগান—…

Read More