Ajit Doval Miscellaneous Trending News 

চিনের চালাকির দিকে তীক্ষ্ন দৃষ্টি ভারতের

আমার বাংলা কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ জাতীয় সুরক্ষা উপদেষ্টা শ্রী অজিত ডোভাল চিনের চালাকি সম্পর্কে তীক্ষ্ন দৃষ্টি রেখে চলেছেন। তিনি ভারত-চিন সীমান্তে শীর্ষ কর্মকর্তাদের সাথে এই নিয়ে পর্যালোচনা বৈঠক করেন। সূত্রের খবর, এই বৈঠকে গোয়েন্দা সংস্থাগুলির প্রধান ছাড়াও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। জানা যায়, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও উচ্চ পর্যায়ের বৈঠক করতে পারেন। এর আগে, পূর্ব লাদাখের উত্তেজনা নিরসনে জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত ডোভাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি চিনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সাথে টেলিফোনে কথা বলেছেন, এরপরেই জুলাইয়ে উভয়পক্ষর মধ্যে সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছিল।

Read More