Fire broke out Miscellaneous 

ভোর সকালে নারকেলডাঙায় ভয়াবহ অগ্নিকাণ্ড

কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ আবার কলকাতা‌য় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। এর জেরে, ভোররাতে ভস্মীভূত নারকেলডাঙার ছাগলপট্টির বস্তি। আজ এই বস্তির ৫০ টিরও বেশি ঘর পুড়ে গিয়েছে। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আজ ভোর ৫টায় আগুন লাগে ক্যানেল ইস্ট রোড সংলগ্ন ওই বস্তিটিতে। আগুনের তাপে ফেটে যায় বস্তি সংলগ্ন ট্রান্সফর্মারটি। সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে ভয়াভয় আগুন। তবে হতাহতের কোনও খবর মেলেনি। এরপর ঘটনাস্থলে পৌঁছায় মানিকতলা দমকল কেন্দ্র ও পরে ক্যানেল ওয়েস্ট দমকল কেন্দ্র।৭টি ইঞ্জিনকে আগুন নেভানোর কাজে ব্যবহার করা হয়েছে। দীর্ঘ চেষ্টার পর অনেকটাই আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে সাহায্য করেন…

Read More