সুগার ফলের ব্যাপারে সতর্ক থাকুন
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ কোনও ডায়াবেটিস রোগীর রক্তে সুগারের মাত্রা ৭০মিলিগ্রাম/ডেসিলিটারের নীচে নেমে গেলে হাইপোগ্লাইসেমিয়া অর্থাৎ ‘সুগার ফল’ বলে। এই সময় মাথা ঝিমঝিম, বুক ধড়ফড়, হাত কাঁপা, লক্ষণগুলি দেখা দেয়। এর জন্য বেশিরভাগ ক্ষেত্রে দায়ী থাকে ডায়াবেটিসের ইনসুলিন নামক পুরনো ওষুধ। এই ধরনের ওষুধ ব্যবহারের পর কম খেলে বা দীর্ঘক্ষণ খালি পেটে থাকলে, অতিরিক্ত পরিশ্রমের কারণে শরীরে গ্লুকোসের মাত্রা কমে গিয়ে এই সমস্যার সৃষ্টি করে। নতুন ওষুধে হাইপোগ্লাইসেমিয়ার আশঙ্কা অনেকটাই কম থাকে। দিনের যে কোনও সময়ই হতে পারে এই হাইপোগ্লাইসেমিয়া। তবে মাঝরাতে এবং ভোরবেলায় সুগার ফল বেশি হতে দেখা যায়।…
Read More