Ganesh utsav Miscellaneous 

কলকাতা হাইকোর্টের নির্দেশে উদ্বোধন হল গণেশ পুজোর

কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ করোনা আবহে সল্টলেক মৈত্রী সংঘের গণেশ পূজোর উদ্বোধন হল আজ। তবে করোনার কথা মাথায় রেখে অন্যবারের তুলনায় আয়োজনে অনেকটাই কাটছাট করা হয়েছে। এবার সপ্তম বছরে পড়ল সল্টলেক মৈত্রী সংঘের এই গণেশ পুজো। এই পুজোর অনুমতি পেতে অসুবিধায় পড়তে হয়। বিধাননগর পৌরনিগম পুজোর অনুমতি দেয়নি। এমনকি বিধাননগর পুলিশের তরফ থেকেও কোনও সারা পাওয়া যায়নি। তখন বাধ্য হয়েই মৈত্রী সংঘের সদস্যরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং হাইকোর্টের হস্তক্ষেপে অবশেষে গণেশ পুজোর অনুমতি পায় সল্টলেক মৈত্রী সংঘ।

Read More