fire broke out Miscellaneous Trending News 

চিৎপুরে নয়াপট্টি এলাকায় ভয়াবহ আগুন

কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ চিৎপুরে নয়াপট্টি এলাকায় প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন। ফলে এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছাড়িয়ে পরে। দমকল কর্মী সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দারা হঠাৎ করে প্লাস্টিক কারখানায় কালো ধোঁয়া দেখতে পান। তবে কি কারণে এই ঘটনা ঘটলো তা এখনও পরিষ্কার নয়। ঘটনাস্থলে দমকলের ১০ টি ইঞ্জিন এসে পৌঁছয়। প্লাস্টিক কারখানার এলাকা ঘিঞ্জি হওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েতে পারে বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।

Read More