বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক রোবের্জ প্রয়াত
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক ও অধ্যাপক ফাদার গাঁস্ত রোবের্জ প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। জোকার ধ্যান আশ্রমে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। চলচিত্র শিল্পের ক্ষেত্রে তাঁকে কিংবদন্তি বলে মনে করা হয়। বিশ্ব চলচ্চিত্র জগৎ ছিল তাঁর নখদর্পনে। কানাডা থেকে আসা এই ফাদার ১৯৬১ সালে কলকাতাকে তাঁর নিজের স্থায়ী ঠিকানা করেন। ১৯৭০ সালে সেন্ট জেভিয়ার্স কলেজে ‘চিত্রবাণী’ নাম দিয়ে এক্সটেনশন গড়ে তোলেন। যা পূর্ব ভারতের প্রাচীনতম মিডিয়া প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে বিবেচিত হয়। সত্যজিৎ রায় ও মৃনাল সেনের ছবির উপর তাঁর অসাধারণ জ্ঞানও ছিল। সেন্ট জেভিয়ার্স কলেজ, যাদবপুর…
Read More