N S Road Incident Miscellaneous 

ডালহৌসি এলাকায় মধ্যরাতে আগুন

কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ রাতের শহরে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। দমকলকর্মী সূত্রে জানা যায়, শনিবার ডালহৌসি এলাকায় রাত আড়াইটা নাগাদ ৫৩ নম্বর এন এস রোডে একটি বাড়ির চারতলায় মিটার বক্সে হঠাৎ করে আগুন লেগে যায়। কি কারণে এই আগুন লেগেছে তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা। পাশাপাশি, খবর পেয়ে হেয়ার স্ট্রিট থানার পুলিশ এবং দমকলের চারটি ইঞ্জিন ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

Read More