Jute Miscellaneous 

চটশিল্পে সংকট কাঁচা পাটের অভাবে

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ দীর্ঘ লকডাউনে কারখানা বন্ধ থাকায় অনেক ব্যবসার ক্ষতি হয়েছে চটকলগুলির। আনলক পর্বে কাজ শুরু হলেও, নানা নিয়ম মানার জেরে ও পরিযায়ী শ্রমিকদের অভাবে শিল্প চালান অসম্ভব হয়ে উঠেছে। এই অবস্থায় বহু চটকলে উৎপাদন নিয়েই দ্বিধায় পড়েছে বাজারে কাঁচা পাটের অভাবের জন্য। করোনা সংক্রমণ মাথায় নিয়েও ঘুরে দাঁড়ানোর যেটুকু আশা ছিল, তা আর দেখা যাচ্ছে না। পাটের অভাবে বহু চটকলে উৎপাদন বন্ধ হাওয়ায় আশঙ্কা দেখা দিয়েছে ইতিমধ্যেই। ফলে কর্মীদের মধ্যে রোজগার হারানোর ভয় দেখা দিয়েছে। এইসব পাট শিল্পের কর্মীরা অনেকেই লকডাউনে কারখানা বন্ধ থাকার জন্য মজুরি পাননি।…

Read More